PM Kisan Scheme-এ আছে মাসিক ৩ হাজার টাকার পেনশন, ৬০ বছর বয়সের পরে সুবিধা পেতে গেলে যা করতে হবে
PM Kisan Scheme-এ আছে মাসিক ৩ হাজার টাকার পেনশনের সুবিধা, ৬০ বছর বয়সের পরে সুবিধা পেতে গেলে যা করতে হবে
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (pm kisan) স্কিমের আওতায়, ২ হাজার টাকার তিনটি কিস্তি অর্থাৎ ৬ হাজার টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে যায়। এর পাশাপাশি কৃষকদের জন্য পেনশনের সুবিধাও পিএম কিষাণ মানধন যোজনার আওতায় পাওয়া যায়। কোনও ব্যক্তি যদি পিএম কিষাণ-এর অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন, তাহলে তাঁর আর কোনও ডকুমেন্টের প্রয়োজন হবে না। সরাসরি পিএম কিষাণ মানধন স্কিমে রেজিস্ট্রেশন হয়ে যাবে। একনজরে এই স্কিমের বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি

পিএম কিষাণ মানধন যোজনা
পিএম কিষাণ মানধন যোজনার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৬০ বছর বয়সের পরে এই প্রকল্পের আওতায় পেনশনের বিধান রয়েছে। ১৮ থেকে ৪০ বছর বয়স্ক যে কোনও কৃষক এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এর আওতায় তৃষক ৫ হাজার টাকা পর্যন্ত মাসিক পেনশন পেয়ে থাকেন।

নিশ্চিত পেনশন পাবেন
এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করা কোনও কৃষক বয়স অনুসারে বিনিয়োগে ৬০ বছর বয়সের পরে মাসে গ্যারান্টিযুক্ত ন্যূনতম ৩ হাজার টাকা হিসেবে বছরে ৩৬ হাজার টাকা পেনশন পেতে পারেন। এর জন্য মাসে বিনিয়োগের পরিমাণ ৫৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত হতে পারে। পিএম কিষাণ মানধনে পারিবারিক পেনশনের ব্যবস্থাও রয়েছে। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে তাঁর স্ত্রী ৫০ শতাংশ পেনশন পাবেনষ পারিবারিক পেনশনে শুধুমাত্র স্ত্রীরাই ন্তর্ভুক্ত হতে পারেন।

কীভাবে উপকার পাবেন
পিএম কিষাণ স্কিমের আওতায় সরকার প্রতিবছর ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়, তিন কিস্তিতে ২ হাজার টাকা করে। এই কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়। যদি অ্যাকাউন্ট হোল্ডাররা পেনশন স্কিম পিএম কিষাণ মানধনে অংশগ্রহণ করেন, তাহলে, সহজেই তাঁদের নাম নথিভুক্ত হয়ে যাবে। যদি কোনও কৃষক এই বিকল্প বেছে নেন, তাহলে পেনশন স্কিমে প্রতিমাসে কাটা অবদানও এই ৩ কিস্তিতে প্রাপ্ত পরিমাণ থেকে কেটে নেওয়া হবে। অর্থাৎ এর জন্য পিএম কিষাণ অ্যাকাউন্ট হোল্ডারকে পকেট থেকে আলাদা করে বিনিয়োগ করতে হবে না।

বিনিয়োগের পরিমাণ
পিএম কিষাণ মানধন পেনশন প্রকল্পে কোনও কৃষককে সর্বনিম্ন ৫৫ এবং সর্বাধিক ২০০ টাকা বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে একবছরে সর্বাধিক ২৪০০ এবং সর্বনিম্ন ৬৬০ টাকা দিতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ২৪০০ টাকা যদি ৬ হাজার টাকা থেকে কেটেও নেওয়া হয়, সেক্ষেত্রে অ্যাকাউন্টে ৩৬০০ টাকা পড়ে থাকবে। ৬০ বছর বয়সের পরে প্রতিমাসে ৩ হাজার টাকা করে পেনশন পাওয়া যাবে। এরসঙ্গে ২ হাজার টাকার ৩ টি বার্ষিক কিস্তিও আসতে থাকবে।












Click it and Unblock the Notifications