জিপিএফ-এ অগ্রিম টাকা তোলার নিয়মে পরিবর্তন! কোন কোন কাজে অগ্রিম টাকা তোলা যাবে
জিপিএফের গ্রাহকদের জন্য সুখবর। সরকার জিপিএপ থেকে অগ্রিম টাকা তোলার নিয়ম কিছুটা শিথিল করেছে। সব নিয়মগুলিকে এক জায়গায় আনা হয়েছে। অর্থমন্ত্রকের তরফে সার্কুলার জারি করে জিপিএফ থেকে অগ্রিম অর্থ তোলার ক্ষেত্রে শর্ত শিথিলের ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে। এব্যাপারে বিভিন্ন সময়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা এখন এক জায়গায় রাখা হয়েছে।
জিপিএফের অধীনে গ্রাহকদের অর্থাৎ সরকারি কর্মীদের নিম্নলিখিত কাজে অগ্রিম অর্থ তোলার অনুমতি দেওয়া হয়।

শিক্ষা: প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য টাকা তোলার অনুমতি দেওয়া হয়। সব ধরনের স্ট্রিম ও প্রতিষ্ঠানের জন্য টাকা তোলা যেতে পারে।
বাধ্যতামূলক খবর: নিজের কিংবা পরিবারের অন্য নির্ভরশীলদের বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়া বা অন্য ধরনের অনুষ্ঠানের জন্য টাকা তোলা যেতে পারে।
চিকিৎসার জন্য: নিজের বা পরিবারের অন্য নির্ভরশীলদের অসুস্থতার চিকিৎসার জন্য জিপিএফ থেকে টাকা তুলতে পারেন।
ভোক্তা পণ্য কিনতে: গ্রাহক ভোক্তা পণ্য কিনতে জিপিএফ থেকে অগ্রিম টাকা তুলতে পারেন।
বাড়ি তৈরির জন্য: বাড়ি তৈরি করতে বা ফ্ল্যাট কিনতেও টাকা তোলা যেতে পারে। তবে এর ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যেমন বকেয়া গৃহ নির্মাণ ঋণ পরিশোধের জন্য, বাড়ি তৈর্র জন্য জমি কেনার টাকা তুলতে পারবেন। জমিতে বাড়ি তৈরি করতে অগ্রিম টাকা তোলা যাবে। আগেই থাকা বাড়ির পুনর্গঠন বা কিছু অতিরিক্ত নির্মাণ কাজ করতে টাকা তোলা যাবে। পৈতৃক বাড়ি সংস্কার, পুনর্গঠন বা পরিবর্তন করা যাবে।

গাড়ি কেনার জন্য: মোটর সাইকেল, গাড়ি বা স্কুটার কিনতে কিংবা এর সঙ্গে সম্পর্কিত আগেকার ঋণ পরিশোধ করতে টাকা তোলা যাবে। গাড়ির মেরামতি, গাড়ি কেনার জন্য টাকা জমা দিতেও এই টাকা তোলা যাবে। এ জন্য ক্রেডিট বা গাড়ির খরচের তিন-চতুর্থাংশ, যেটি কম হবে, তা তোলা যাবে।
- টাকা তোলার নিয়ম
গ্রাহক ১২ মাসের বেতনের সমান অগ্রিম অর্থ বা ক্রেডিট পরিমাণের তিন চতুর্থাংশ, যেটি কম তা তুলতে পারবেন। এক্ষেত্রে গ্রাহকদের কমপক্ষে ১০ বছর পরিষেবা সম্পূর্ণ করতে হবে। তবে চিকিৎসার জন্য ক্রেডিট পরিমাণের ৯০ শতাংশ পর্যন্ত তোলার অনুমতি দেওয়া হয়। অগ্রিম টাকা মোট ৬০ টি কিস্তিতে জমা করা যেতে পারে।
যেমনভাবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ রয়েছে, ঠিক সেইভাবেই জিপিএফ রয়েছে। এই জিপিএফের সুবিধা কেবলমাত্র সরকারি কর্মীরাই পেয়ে থাকেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications