Business Idea: ২০২৩ সালে এই তিন ব্যবসা সবথেকে লাভজনক হয়েছে! বিনিয়োগ করতে পারেন আপনিও

Business Idea: আরও একটা বছর শেষে! সামনেই নতুন বছর। একেবারে শেষ লগ্নে। পথ চলা শুরু করবে ২০২৪। নতুন বছর মানেই নতুন ভাবে পরিকল্পনা, ভাবনা এগিয়ে চলা। তেমনই নতুন বছরে যদি কোনও ব্যবসা করার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই এই প্রতিবেদন।

২০২৩ সালের লাভজনক এমন কিছু ব্যবসার (Business Idea) খোঁজ রইল এই প্রতিবেদনে যা ২০২৪ সালে করেই নিজের ভাগ্য ফেরাতে পারেন। রইল বিস্তারিত তথ্য-

Business Idea

Business Idea: কফি শপ কিংবা রেস্টুরেন্ট ব্যবসা

চ্যালেঞ্জ বাড়ছে চাকরিতে। কমছে কর্মসংস্থানও। এই অবস্থায় অনেকেই কফি শপ (Coffee Sop Business Idea) কিংবা বাড়িতে খাবার ব্যবসা (Hotel Business) করছেন। করোনার পর থেকে মানুষের জীবনে অনেক বদল এসেছে। সবাইকে ছুটতে হচ্ছে। এই অবস্থায় রেস্টুরেন্ট ব্যবসা বেশ জনপ্রিয় হয়েছে।

অন্যদিকে এমন অনেকেই রয়েছেন যারা ছোট কফি শপ খুলে নিজেদের প্রথম ব্যবসা শুরু করেছেন। নুন্যতম ৫০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করা যেতে পারে। তবে চাহিদা অনুযায়ী বিনিয়োগ করে ব্যবসাকে (Business Idea) বাড়িয়ে তুলুন। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের সাহায্য নিতে পারেন।

Business Idea: টুরিজ্যম ব্যবসা

করোনায় দীর্ঘ দুবছর ঘরবন্দি থাকতে হয়েছে মানুষকে। পরিস্থিতি স্বাভাবিক হতেই বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। শুধু দেশেই নয়, বিদেশেও বেড়াতে যাওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে। চাঙ্গা হয়েছে পর্যটন শিল্প। ছুটির সময়ে পর্যটনস্থলগুলিতে থাকার জায়গা পাওয়া চ্যালেঞ্জের। ২০২৩ সালের অন্যতম বেস্ট ব্যবসা (Business Idea) ছিল টুরিজ্যম।

যা ২০২৪ সালে আরও বড় আকার নিতে পারে। ব্যবসা করতে চাইলে বেস্ট হতে পারে টুরিজ্যম ব্যবসা (Tourism Business Plan)। বেড়াতে যাওয়ার প্ল্যান করে দেওয়ার পাশাপাশি ট্রেন বা এয়ার টিকিট কেটে দেওয়ার ব্যবস্থাও রাখুন।

Business Idea: ডেলিভারি সংস্থা

করোনার সময় মানুষের অভ্যাস অনেক কিছু বদলে দিয়েছে। আর তাতে লাভের মুখ দেখেছে বিভিন্ন ডেলিভারি সংস্থাগুলি (Online Delivery)। তা সে ফুড ডেলিভারি অ্যাপ হোক কিংবা ওষুধ বা বাজার ডেলিভারি হোক। শুরু করোনা নয়, ব্যস্ততার পাশাপাশি মানুষের ইন্টারনেট ব্যবহারের প্রবণতা বেড়েছে। অ্যাপের মাধ্যমে বিভিন্ন জিনিস ডেলিভারি নিতে চাইছেন মানুষ।

এতে সময় বাঁচছে আবার ঝঞ্জাট মুক্ত। আর তাই এখন বাজার থেকে শুরু করে ওষুধ, খাবার সবই অর্ডার হচ্ছে অনলাইনে। এমন বহু স্টার্ট আপ কাজ করছে। তাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারেন কিংবা নিজেও এমন একটা স্টার্ট আপ খুলতে পারেন। এক্ষেত্রে যদিও বিনিয়গের পরিমাণ অনেক। সেটা মাথায় রেখেই বিনিয়োগ (Business Idea) করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+