বাজেটে কেন্দ্রের অস্ত্র মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প! সুকন্যা সমৃদ্ধি থেকে তফাত কোথায়
এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মহিলাদের জন্য এককালীন সঞ্চয় প্রকল্পর মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পে মহিলারা সাড়ে সাত শতাংশ হারে সুদ পাবেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৩-২৪-এর বাজেটে মহিলাদের জন্য আলাদা একটি সঞ্জয় প্রকল্পের কথা ঘোষণা করেছেন। নতুন এই প্রকল্পের নাম মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প। দুই বছরের জন্য সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে। যেখানে সুদের হার হবে ৭.৫ শতাংশ।

মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পে বাড়তি সুবিধা
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে বলেছেন, স্বাধীনতার অমৃত মহোৎসবের জন্য মহিলাদের জন্য এককালীন সঞ্চয় প্রকল্প মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প চালু করা হবে। যা হবে ২ বছরের জন্য। এখানে দুলক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এই প্রকল্পে আংশিক টাকা তোলার সুবিধাও রয়েছে। মহিলা বা মেয়েদের নামে মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প যে কেউ নিতে পারবেন। এই প্রকল্পটি এককালীন। আপাতত ২০২৩-২০২৫ সালের জন্য এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। বাকি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির তুলনায় এই প্রকল্পে বিশেষ কোনও ছাড় দেওয়া হয়নি। তবে আংশিক টাকা তোলার সুবিধা রাখা হয়েছে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা
মোদী সরকার ক্ষমতায় আসার পরে সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পে পরিবারের কন্যা সন্তানদের জন্য অ্যাকাউন্ট খোলা যায়। ১০ বছরের কম বয়সী কন্যাদের অ্যাকাউন্ট খোলা যায় বাবা-মায়ের নামে। এই প্রকল্পে বার্ষিক সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়।
আগে আয়কর আইনের ৮০ সি ধারায় শুধুমাত্র দুই কন্যার জন্য অ্যাকাউন্টে ছাড় পাওয়া যেত। এখন এই প্রকল্পে পরিবর্তন করে এক কন্যা সন্তানের পরে দুটি যমজ সন্তানের জন্ম হলে তাদের অ্যাকাউন্টেও কর ছাড় দেওয়ার বিধি প্রণয়ন করা হয়েছে।
সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট খোলার সময় পোস্ট অফিস বা ব্যাঙ্কে সেই কন্যা সন্তানের জন্মের সার্টিফিকেট জমা দিতে হয়। সেই সঙ্গে বাবা-মায়ের পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ দিতে হয়। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৭.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

দুই প্রকল্পের তফাত
মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় সব থেকে বড় তফাত হল সময়কালের। সুকন্যা সমৃদ্ধি হল দীর্ঘমেয়াদি প্রকল্প অন্যদিকে মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প হল এককালীন বিনিয়োগ। দুই প্রকল্পে সুদের হারের তফাৎও রয়েছে। একদিকে সুকন্যা সমৃদ্ধি কন্যা সন্তানদের জন্য, সেখানে নির্দিষ্ট বয়সসীমা রয়েছে। অন্যদিকে মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পে সেরকম কোনও বয়সসীমা নেই।

আয়কর আইনের ৮০ সি ধারায় কর ছাড়
করদাতারা স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে আয়কর আইনের ৮০ সি ধারায় কর ছাড় পেতে পারেন। যেসব ক্ষেত্রে ৮০ সি ধারায় কর ছাড় পাওয়া যায়, সেগুলির মধ্যে রয়েছে পিপিএফ, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এনএসসি, সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো সঞ্চয় প্রকল্প।












Click it and Unblock the Notifications