উত্তরবঙ্গের এই জেলায় সারা বছর হচ্ছে গাঁদার চাষ, লাভের মুখ দেখছেন কৃষকরা! বড় সুযোগ স্বনির্ভর হওয়ার

West Bengal Farming Business: প্রত্যেকদিনই কার্যত বিভিন্ন পেশায় চ্যালেঞ্জ বাড়ছে। সরকারি ক্ষেত্রে তো বটেই, বেসরকারি বিভিন্ন সংস্থাতেও কর্মসংস্থান ঘিরে তৈরি হয়েছে সংশয়। এই অবস্থায় অনেকেই এখন নিজের পায়ে দাঁড়াতে ব্যবসার দিকে মন দিচ্ছে। বিভিন্ন ধরনের ব্যবসা করছেন। স্টার্টআপ তৈরি করছেন। কিন্তু সময় যত গড়িয়েছে ব্যবসার ক্ষেত্রও ছোট হচ্ছে। তবে চাষবাদে মন থাকে সেক্ষেত্রে এখনও বড় সুযোগ আছে স্বনির্ভর হওয়ার।

যেমনটা বাংলার ফুল চাষিরা করে মোটা অঙ্কের লাভ ঘরে তুলছেন। বিভিন্ন ফসলের পাশাপাশি গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন গঙ্গারামপুরের ফুল চাষিরা। শুধুমাত্র শীতকালে নয়, বছরের বারো মাসেই গাঁদা ফুলের চাষ করেই সফল হয়েছেন গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের মাহুর কিসমত এলাকার ফুল চাষিরা (West Bengal Farming Business) ।

West Bengal Farming Business

আর তা গোটা বাংলাকেই পথ দেখাচ্ছে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই গাঁদা চাষ হয়ে থাকে। আর সেখান থেকে বাংলার বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এই ফুল। সেখানে উত্তরবঙ্গে এই চাষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক মূলত কৃষি প্রধান এলাকা। এই এলাকার মানুষজন সারা বছরেই কোনও না কোনও চাষাবাদের সঙ্গেও যুক্ত থাকেন। বছরের বিভিন্ন সময় নানান রকমের ফসলের পাশাপাশি গঙ্গারামপুর ব্লকের বহু চাষে গাঁদা ফুলের চাষ করে থাকেন সেখানকার চাষিরা। আর এই গাঁদা ফুলের চাষ করেই লাভের মুখ দেখছেন চাষিরা।

গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের মাহুর কিসমত এলাকার কৃষকরা জানিয়েছেন, অন্যান্য ফসলের মত গাঁদা ফুলেরও চাহিদা রয়েছে বাজারে। তাই অন্যান্য ফসলের মত গাঁদা ফুলের চাষ করে থাকেন ওই এলাকার চাষীরা। এই বছর হলুদ, কমলা ও রক্তগাঁদা ফুলের চাষ করেছেন বলেও জানিয়েছেন ওই কৃষক। শুধু তিনিই নয়, ওই এলাকার সব কৃষকরাই এক চাষ করেছেন বলে দাবি।

চাষিদের কথায়, প্রতিদিন সকালে ভালোই ফুল হয়। আর তা তুলে গঙ্গারামপুরে কিষাণ মান্ডিতে পাইকারি বাজারে নিয়ে যান। বাজার ভালো থাকলে গাঁদা ফুলের দাম ভালো পাওয়া যায় বলে জানান বাদল সরকার। তাঁর কথায়, এছাড়াও পাইকাররা বাড়ি থেকেও ফুল নিয়ে যান চাষীদের থেকে। ফলে মোটামুটি ভালো লাভ পাওয়া যায় বলেও মন্তব্য। বাংলার চাষিভাইদের কথায়, চাহিদার কথা ম্নাথায় রেখে সারা বছর এই গাঁদা ফুলের চাষ করেই সনিভর হওয়ার সুযোগ থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+