West Bengal Budget 2025: নারী সুরক্ষা ও বিকাশে বিশেষ নজর, রাজ্য বাজেট থেকে কী আশা বাংলার মেয়েদের?

West Bengal Budget 2025: হাতে আর মাত্র কয়েকঘণ্টা। আগামীকাল বুধবার রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের বাজেট খুবই গুরুত্বপূর্ণ। কারণ বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এটাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে এবারের বাজেট যে জনমুখী হবে তা কার্যত স্পষ্ট। শুধু তাই নয়, একাধিক নতুন ঘোষণা হতে পারে বলেও মনে করা হচ্ছে।

বিশেষ করে বিধানসভা ভোটের দিকে তাকিয়ে নতুন প্রকল্পের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার বাজেটে (West Bengal Budget 2025) ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার কিংবা এমন যে সমস্ত প্রকল্প আছে সেগুলিতেও এবার বিপুল বরাদ্দ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

West Bengal Budget 2025

তবে এবার নারী নিরাপত্তা এবং নারীর সার্বিক বিকাশে বিশেষ নজর দিতে পারে সরকার। বাজেটে এই সংক্রান্ত বিপুল বরাদ্দ হতে পারে বলে খবর।

শুধু তাই নয়, সরকারি হাসপাতাল সহ বেশ কিছু ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা এবারের বাজেট প্রাধান্য পাওয়ার সম্ভাবনা প্রবল। এই বিষয়ে কী আশা করছেন বাংলার মেয়েরা? কি চাইছেন তাঁরা? সেটাই খোঁজ নিল ওয়ান ইন্ডিয়া বাংলা।

West Bengal Budget 2025: রইল সেই ভিডিও-

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগেই আরজি কর হাসপাতালের মধ্যে নৃশংস ভাবে খুন করা হয় এক চিকিৎসককে। আর সেই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলার সরকারি হাসপাতালের নিরাপত্তা কোথায়। এমনকি বেসরকারি জায়গাতেও যে আজ মহিলারা সুরক্ষিত নয় তা বারবার উঠে এসেছে। এই অবস্থায় এবারের বাজেটে বাংলার সরকার মহিলা কথা ভেবে কি ঘোষণা করে সেদিকেই নজর থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+