ভারত কি আদৌ বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নতির অর্থনীতি ছিল কোনওদিন? প্রশ্ন তুলল মার্কিন দৈনিক
বিষয়টি আর যাদেরই হোক, জাতীয়তাবাদীদের খুশি করবে না। বৃহস্পতিবার, ২৫ জুলাই, বহুল প্রচারিত মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট-এ একটি প্রতিবেদন বেরিয়েছে যাতে ভারতের অর্থনৈতিক পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনা করা
বিষয়টি আর যাদেরই হোক, জাতীয়তাবাদীদের খুশি করবে না। বৃহস্পতিবার, ২৫ জুলাই, বহুল প্রচারিত মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট-এ একটি প্রতিবেদন বেরিয়েছে যাতে ভারতের অর্থনৈতিক পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনা করা হয়েছে। প্রতিবেদনটির মতে, নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পরেই শিল্প-সম্পর্কিত তথ্য দেখাচ্ছে যে যাত্রীবাহী গাড়ির বিক্রি গত মে মাসে গত ১৮ বছরের মধ্যে সবচেয়ে মন্দা দেখেছে। জুন মাসেও অবস্থার কোনও পরিবর্তন ঘটেনি এবং গাড়ি বিক্রির হারে হ্রাস দেশের অর্থনীতির স্বাস্থ্যের উপরে প্রশ্নচিহ্ন খাড়া করেছে।

'গতি হারাচ্ছে ভারতের অর্থনীতি'
"গাড়ি শিল্পে এই মন্দা ভারতের অর্থনৈতিক পারফরম্যান্স-এর ব্যাপারে উদ্বিগ্নতা বাড়িয়েছে। সাম্প্রতিককালে আনুষ্ঠানিকভাবে যে ভারতের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপিকে দেখিয়ে বলা হয়েছে যে ভারতই পৃথিবীর সবচেয়ে দ্রুত এগিয়ে চলা অর্থনীতি। কিন্তু ভারতের অর্থনীতি এখন গতি হারাচ্ছে এবং শেষ পর্যন্ত এই কমে যাওয়া গতিও কতটা স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে," বলেছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি।
এমনকি, বেশ কয়েকজন অর্থনীতিবিদ মনে করছেন যে ভারতকে আদৌ পৃথিবীর সবচেয়ে দ্রুত উন্নতির অর্থনীতি বলা যায় কি না। এবং এই সন্দেহ যাঁরা প্রকাশ করেছেন, তাঁরা অর্থনীতিতে প্রথম সারির ব্যক্তিত্ব।

'আসলে যতটা না বাড়ছে জিডিপি, দেখানো হচ্ছে তার চেয়ে বেশি ফুলিয়ে'
গত মাসে ভারত সরকারের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ান একটি পেপার প্রকাশ করে বলেন যে সরকারিভাবে ভারতের জিডিপির বৃদ্ধি যা দেখানো হয়েছে ২০১২-১৭ সালে, আসলে তা তার চেয়ে কম। যদিও সরকারের পক্ষ থেকে এই যুক্তি মানা হয়নি।

৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি? সে তো বোধ দূরের পথ!
মোদী সরকারের লক্ষ্য দেশকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বানানো ২০২৪ সালের মধ্যে কিন্তু তার জন্যে অর্থনীতিকে বর্তমানের চেয়ে অনেক বেশি হারে বৃদ্ধি পেতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে, দারিদ্র্য দূর করতে হবে। বিশেষজ্ঞের মতে, যদি খোদ সরকারই ভুল পরিসংখ্যানের উপরে ভিত্তি করে নীতি বানায়, তাহলে সেই সকল নীতিও ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কম।
গত আর্থিক বছরে ভারতের জিডিপির বৃদ্ধির হার ছিল মাত্র ৬.৮ শতাংশ যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম।












Click it and Unblock the Notifications