শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান? জেনে নিন ট্রেডিং শুরু করতে কী ভাবে খুলবেন ডিম্যাট অ্যাকাউন্ট

শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান? জেনে নিন ট্রেডিং শুরু করতে কী ভাবে খুলবেন ডিম্যাট অ্যাকাউন্ট

অর্থনীতির অগ্রগতির যুগে রোজই খুলে যাচ্ছে নিত্যনতুন আয়ের রাস্তা। ছোট থেকে মাঝারি, খোলা রয়েছে প্রায় সমস্ত রকম বিনিয়োগের রাস্তাই। কেউ বিনিয়োগ করছেন মিউচ্যুাল ফান্ডে তো কেউ বিনিয়োগ করছেন শেয়ার মার্কেটে। কিন্তু অনেকের মনেই শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ইচ্ছা থাকলেও জানা থাকে না বিনিয়োগের উপায়। তা জেনে রাখা ভালো বিনিয়োগ শুরু করতে আপনার একটি ট্রেডিং বা ব্রোকারেজ অ্যাকাউন্ট এবং একটি ডিম্যাট অ্যাকাউন্ট ('ডিমেটরিয়ালাইজড অ্যাকাউন্টের জন্য সংক্ষিপ্ত) প্রয়োজন।

কী ভাবে খুলবেন ডিম্যাট অ্যাকাউন্ট ?

কী ভাবে খুলবেন ডিম্যাট অ্যাকাউন্ট ?

শেয়ার বাজারে শেয়ার কেনা বেচা করতে গেলে অথবা সিকিউরিটিজ কেনা বা বেচার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট জরুরী। কিন্তু কী ভাবে খুলবেন এই ডিম্যাট অ্যাকাউন্ট। মূলত জাল শেয়ার বা কাগজপত্রের ঝামেলা এড়ানোর জন্য এবং শেয়ার সংরক্ষিত করার জন্য ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হয়। পাশাপাশি অনলাইনে শেয়ার কেনা-বেচার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট ইলেকট্রনিক ফরম্যাটে শেয়ার এবং সিকিউরিটিজ রাখার জন্য ব্যবহৃত হয়।

 অফলাইন-অনলাইন দুভাবেই করতে পারেন আবেদন

অফলাইন-অনলাইন দুভাবেই করতে পারেন আবেদন

কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগের জন্যে যেটা প্রয়োজন সেটা হল আপনার যথেষ্ট সময় এবং প্রচেষ্টা, আর এই দুটো থাকলেই আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভবান হতে পারেন বলেই মত বিশেষজ্ঞদের। বর্তমানে অফলাইন-অনলাইন দুভাবেই আপনি বিনিয়োগ শুরু করতে পারেন। তবে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে ডিপোজিটরি অংশগ্রহণকারী সঙ্গে যোগাযোগ করতে হবে যার সঙ্গে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান।

কী ভাবে শুরু করবেন ট্রেডিং ?

কী ভাবে শুরু করবেন ট্রেডিং ?

এই ডিপোজিটরি অংশগ্রহণকারী আদপে একজন ব্রোকার যে আপনার সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে সাহায্য করে থাকে। ব্রোকার বাছা হয়ে গেলে আপনার পরিচয় পত্র ও আনুষাঙ্গিক তথ্যাদি জমা করুন। এই কাজ বর্তমানে অনলাইনেও করা সম্ভব। এরপর শেয়ার ট্রেডিং শুরু করার জন্য নিয়ম, বিধি, চুক্তির শর্তাবলী এবং আপনাকে কত টাকা চার্জ দিতে হবে সেই সম্পর্কিত একটি কপি আপনাকে দেবে আপনার ব্রোকার।

 এক বছরে নতুন ১৩ লক্ষ ডিম্যাট অ্যাকাউন্ট

এক বছরে নতুন ১৩ লক্ষ ডিম্যাট অ্যাকাউন্ট

আবেদনপত্র প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আপনি একটি অ্যাকাউন্ট নম্বর এবং ক্লায়েন্ট আইডি পাবেন। এরপরেই অপনি হয়ে উঠবেন ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডার। এই পথে হেঁটে সহজেই শুরু করতে পারেন শেয়ার ট্রেডিং। এদিকে করোনাকালে মন্দার বাজারেও শেয়ারে বিনিয়োগের প্রতি আগ্রহ বেড়েছে আমজনতার। পরিসংখ্যান বলছে গত বছরের এপ্রিল থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত মোট ১৩ লক্ষ নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে দেশের ব্রোকারেজ সংস্থাগুলি। পাশাপাশি ৭ জুন পর্যন্ত বোম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত বিনিয়োগকারীদের অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+