ত্রিশ লক্ষ টাকার ওপরে হোম লোন নিতে খরচ কত? বেশ কয়েকটি ব্যাঙ্কের সুদের হার একনজরে

অনেকেই হোম লোন নিয়ে থাকেন। তবে হোম লোন গ্রহীতাদের প্রথমেই বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারের তুলনা করা উচিত। কেননা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যেই সুদের হারের তফাত রয়েছে। তফাত রয়েছে প্রসেসিং ফি-তেও। একনজরে দেখে নেওয়া যাক ৫০ লক্ষ টাকার ওপরে ঋণের জন্য দেশের সেরা ব্যাঙ্কগুলির সুদের হার।

ঋণ নেওয়ার আগে ডাউন পেমেন্টের বিষয়টি গুরুত্বপূর্ণ। ঋণদানকারী ব্যাঙ্কগুলি সম্পত্তির মূল্যের একটি অংশই ঋণ হিসেবে দিয়ে থাকে। বাকি অংশ ডাউন পেমেন্ট। তবে সম্পত্তির মূল্য ও আবেদনকারীর যোগ্যতার ওপরে নির্ভর করে ঋণের পরিবার ৭৫ থেকে ৯০ শতাংশ হয়ে থাকে।

হোম লোনে সুদের হার

ঋণ গ্রহীতাকে এমন ভাবে মাসের বাজেট তৈরি করতে হবে, যাতে ঋণ পরিশোধে বাধা না পড়ে। যা লেট ফি ও বেশি সুদের হার এড়াতে সাহায্য করবে। হোম লোন দ্রুত পরিশোধ করতে অপ্রয়োজনীয় কেনাকাটা স্থগিত করা এবং খরচ সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে।

  • দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই ঋণ গ্রহীতাদের ক্রেডিট স্কোরের ওপরে ভিত্তি করে সুদের হার স্থির করে থাকে। যাঁদের ক্রেডিট স্কোর বেশি তাঁদের ক্ষেত্রে সুদের হার ৯.১৫ শতাংশ থেকে ৯.৫৫ শতাংশ। অন্যদিকে যাঁদের ক্রেডিট স্কোর ৭০০ থেকে ৭৪৯-এর মধ্যে, তাঁদের ক্ষেত্রে সুদের হার ৯.৩৫ শতাংশ থেকে ৯.৭৫ শতাংশের মধ্যে। যাঁদের ক্রেডিট স্কোর ৬৫০ থেকে৬৯৯-এর মধ্যে তাঁদের ক্ষেত্রে সুদের হার ৯.৪৫ শতাংশ থেকে ৯.৮৫ শতাংশের মধ্যে। যাঁদের ক্ষেত্রে ক্রেডিট স্কোর একেবারেই কম, তাঁদের ক্ষেত্রে সুদের হার ৯.৬৫ শতাংশ থেকে ১০.০৫ শতাংশের মধ্যে।
  • যাঁদের ক্রেডিট স্কোর ৮০০-র ওপরে, তাঁদের ক্ষেত্রে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সুদের হার ৮.৪০ শতাংশ। এই সুদের হারে তাঁরা ৩০ লক্ষ টাকার বেশি হারে হোম লোন পেতে পারেন। যাঁদের ক্রেডিট স্কোর ৯.৪৫ শতাংশ, তাঁদের ক্ষেত্রে সুদের হার ৯.৪৫ শতাংশ। যাঁদের ক্রেডিট স্কোর একেবারেই কম, তাঁদের ক্ষেত্রে সুদের হার ৯.৯০ শতাংশ থেকে ১১ শতাংশের মধ্যে।
  • দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসির হোম লোনে সুদের হার ৮.৯ থেকে ৯.৬০ শতাংশের মধ্যে। বিশেষ হোম লোনের ক্ষেত্রে সুদের হার ৮.৫৫ থেকে ৯.১০ শতাংশ।
  • দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই ৩৫ থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে বেতনভোগীদের থেকে ৯.৫০ এবং ৯.৮ শতাংশ সুদ নিয়ে থাকে। তবে স্ব-কর্মসংস্থানের ক্ষেত্রে সুদের হার ৯.৬৫-৯.৯৫ শতাংশের মতো। ঋণের পরিমাণ ৭৫ লক্ষের ওপরে গেলে সুদের হার বাড়বে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+