জিওকে টক্কর দিতে এবার আরও সস্তা ভোডাফোন
জিওকে ঠেকাতে এবার ২৯ টাকায় পাঁচ ঘন্টার জন্য আনলিমিটেড ডেটা দিচ্ছে ভোডাফোন। ভোডাফোন সুপারনেট নামে এই প্ল্যানটি দিনের যে কোনও সময়ে রিচার্জ করা যাবে কিন্তু এই প্ল্য়ানটি অ্যাক্টিভেট হবে রাত ১টায়।
জিও-র সঙ্গে পাল্লা দিতে রীতিমত হিমশিম খাচ্ছে অন্য়ান্য টেলিকম অপারেটররা। কিন্তু তা সত্ত্বেও বিনা লড়াইয়ে ময়দান ছাড়লে তো চলবে না। আর তাই এবার প্রিপেড গ্রাহকদের জন্য আরও একটি অফার নিয়ে এল ভোডাফোন। মাত্র ২৯ টাকায় এবার ৫ঘন্টার জন্য আনলিমিটেড ৩জি অথবা ৪জি ডেটা পাবেন গ্রাহকরা।

ভোডাফোন সুপারনেট নামে এই প্ল্যানটি দিনের যে কোনও সময়ে রিচার্জ করা যাবে কিন্তু এই প্ল্য়ানটি অ্যাক্টিভেট হবে রাত ১টায়। ভোর ৬টা পর্যন্ত আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন গ্রাহকরা। অনলাইন রিচার্জ অথবা স্থানীয় রিটেলারের কাছ থেকে রিচার্জের পাশাপাশি *৪৪৪*৪# ডায়াল করেও এই প্ল্যানটি অ্যাক্টিভেট করা যাবে। সেক্ষেত্রে ব্যালেন্স থেকে ২৯ টাকা কেটে নেওয়া হবে।
ভোডাফোন সুপারনাইট অফারে হিসেব মত ঘন্টায় ৬ টাকারও কমে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন গ্রাহকদের। অন্যদিকে জিও গ্রাহকরা দিনে ১০ টাকায় বিনিময়ে ১ জিবি করে ডেটা ব্যবহার করতে পারেন। এখন দেখার টেলিকম দুনিয়ার আরও এক বড় খেলোয়াড় এয়ারটেল ছোটা রিচার্জের ক্ষেত্রে কী চমক নিয়ে আসে।












Click it and Unblock the Notifications