ইনফোসিস ছেড়ে কোথায় যাচ্ছেন বিশাল সিক্কা, জেনে নিন সেই খবর
চিফ টেকনোলজি অফিসার হিসেবে হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজে যোগ দিচ্ছেন বিশাল সিক্কা। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর না দিলেও,সূত্রের খবর বিশাল সিক্কা যোগ দিচ্ছেন হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজে
চিফ টেকনোলজি অফিসার হিসেবে হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজে যোগ দিচ্ছেন বিশাল সিক্কা। সংবাদ মাধ্য়মের প্রশ্নের উত্তর না দিলেও, সূত্রের খবর বিশাল সিক্কা যোগ দিচ্ছেন হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজে। এই মুহূর্তে একাধিক প্রস্তাব থাকলেও, হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজে যোগ দেওয়ার সম্ভাবনা বিশাল সিক্কার।
গত শুক্রবারেই বিশাল সিক্কাকে ইনফোসিসের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে সরিয়ে একজিকিউটিভ ভাইস চেয়ারম্যান করা হয়। এক সপ্তাহের মধ্যে তিনি সেই পদও হারান। বৃহস্পতিবার ইনফোসিসের সব পদ থেকেই সরিয়ে সরিয়ে দেওয়া হয় বিশাল সিক্কাকে। বিশাল সিক্কা ইনফোসিসের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) পদ থেকে ইস্তফা দেওয়ার পরই ধাক্কা খায় ইনফোসিস। একলপ্তে শেয়ার বাজার থেকে ইনফোসিসের ৩০ হাজার কোটি টাকা উবে যায়।

২০১৫ সালে আমেরিকান কম্পানি হিউলেট প্যাকার্ড ভেঙে হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ এবং হিউলেট প্য়াকার্ড নামে দুটি কম্পানি গঠন করা হয়। তথ্য প্রযুক্তি সংস্থা হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ-এ এই মুহুর্তে কর্মী সংখ্যা প্রায় ২ লক্ষ। অন্যদিকে, হিউলেট প্যাকার্ড কম্পিউটার এবং প্রিন্টার বিক্রি করে।
এই মুহূর্তে হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ-এর চেয়ারম্যান মেগ হুইটম্যান। ২০১০-এ রিপাবলিকান টিকিটে ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। অন্যদিকে, গত বছরেই হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ-এর সিটিও পদ থেকে সরানো হয়েছিল মার্টিন ফিঙ্ককে। সেই থেকে পদটি ফাঁকাই রয়েছে।
বরোদার রোজারি হাইস্কুলের ছাত্র ছিলেন সিক্কা। সেখানে তাঁর বাবা রেলওয়ের আধিকারিকের পদে কাজ করতেন। এম এস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করার পর বিদেশে পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানে সাইরাকিউস বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে বিএস ডিগ্রি লাভ করেন। তারপর ডক্টরেট করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। সিলিকন ভ্যালির অন্যতম নামী মুখ ছিলেন বিশাল সিক্কা। এসএপি-র প্রাণ পুরুষ হাসো প্ল্যানটরেরর খুব কাছের লোক ছিলেন সিক্কা। ২০০৮ সালে সিক্কা সিটিও ফোরামের এক্সিকিউটিভ কমিটিতে যোগ দেন।












Click it and Unblock the Notifications