Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Village Business Ideas: স্বল্প বিনিয়োগে গ্রামে বসেই শুরু করুন এই ১০ ব্যবসা! লাভই-লাভ

Village Business Ideas: ডিজিটালের দুনিয়ায় বিপ্লব ঘটছে! দ্রুত বদলে যাচ্ছে পরিস্থিতি। যার প্রভাব পড়ছে কর্মসংস্থানের উপর। চ্যালেঞ্জ বাড়ছে। এই অবস্থায় ব্যবসার দিকে নজর দিচ্ছে নতুন প্রজন্ম।

একেবারে কম পুঁজি নিয়ে ছোট ছোট স্টার্টআপ তৈরি করছে। শুধু শহরেই নয়, গ্রামের তরুণ-তরুণীরাও ব্যবসা ( Village Business Ideas:) করছেন বিভিন্ন ধরনের। তেমনই গ্রামে বসে কোনও যদি ব্যবসা শুরু করতে চান তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। বেশ কিছু ব্যবসায়ীক আইডিয়া রইল এই প্রতিবেদনে। যা খুবই কম বিনিয়োগে শুরু করতে পারেন।

money

Village Business Ideas: এই ১০ ব্যবসা একেবারে কম পুঁজিতে শুরু করুন

  • চা'য়ের ব্যবসা

একেবারে কম পুঁজিতে চা'য়ের স্টল ( Tea Point) খুলতেই পারেন। যদিও শহর কিংবা গ্রামে বহু চায়ের দোকান রয়েছে। ফলে প্রতিযোগিতাও রয়েছে। এই অবস্থায় একটু অন্য ধরন এবং স্বাদে'র চা'য়ের স্টল খুলতেই পারেন।

  • ডেয়ারি ফার্ম

গ্রামের দিকে জায়গার অভাব নেই! ডেয়ারি ফার্ম ( Milk Dairy ) খুলে বিভিন্ন দুগ্ধ পণ্য তৈরি করতে পারেন। আর তা শহর এবং শহরতলিতে খুব শীঘ্রই বিক্রি করতেই পারেন। এতে কম পুঁজিতে মোটা লাভ ঘরে তুলতে পারবেন।

  • ওষুধের দোকান

গ্রামের মানুষের ক্ষেত্রে ওষুধ ( Pharmacy) ঠিক মতো পাওয়াটা মুশকিল হয়। এই অবস্থায় গ্রামে ওষুধের দোকান শুরু করতেই পারেন। পুঁজি কম থাকলে একেবারে ছোট করেই এই ব্যবসা শুরু করতে পারেন। তবে এক্ষেত্রে কয়েকটি বিষয়কে মাথায় রাখতে হবে।

  • রিটেল শপ

এক ছাতার নীচে সমস্ত জিনিস পাওয়া যায় না। কিছু কেনার ক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে হয়। ফলে Retail Shop খুলে এক জায়গার নীচে সমস্ত কিছু বিক্রি করতেই পারেন। এতে ভালো মুনাফা রয়েছে।

  • পোলট্রি ফার্ম

শহর অঞ্চলে মুরগির মাংস থেকে ডিম। প্রত্যেকদিনের চাহিদা। যা দিনে দিনে বাড়ছে। ফলে গ্রামের কোনও অংশে পোলট্রি ফার্ম ( Poultry Farm) খুলে ভালো ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে সরকার নানা ভাবে সাপোর্ট দিয়ে থাকে।

  • মুক্তোর চাষ

গ্রামের দিকে জলাশয় কিংবা পুকুরের অভাব নেই। এমনই একটি ছোট জায়গাতে শুরু করতেই পারেন Pearl Farming । মাত্র কয়েক হাজার টাকা বিনিয়োগ করে শুরু করা যেতে পারে এই ব্যবসা। বিশ্বাস করুন লাভ গুনে শেষ করতে পারবেন না।

money

  • হিমঘর

গ্রামের মানুষের বড় একটা অংশ চাষ করেই খান। কিন্তু তাদের কাছে বড় সমস্যা হল চাষ করা শাক-সবজিগুলিকে ঠিক ভাবে রাখাটা। ফলে কিছুদিনের মধ্যে তা নষ্ট হয়ে যায়। এই অবস্থায় ছোট কোনও জায়গাতে হিমঘর তৈরি করে সচাষ হওয়া আলু সহ অন্যান্য সবজি দিনের পর দিন রাখতে পারবেন। আর তা থেকে মোটা রোজগার সম্ভব।

  • কলার চিপস তৈরি

শুধু আলুর চিপসই নয়, জানেন কলার তৈরি চিপসের ( Banana Chips Making) কত চাহিদা রয়েছে। বিভিন্ন বয়সের মানুষের কাছেই কলার তৈরি চিপসের বেশ চাহিদা রয়েছে। বাড়িতে ছোট করে চিপস তৈরির ইউনিট বসিয়ে শুরু করতেই পারেন এই ব্যবসা। এতে কম বিনিয়োগ করে মোটা অঙ্কের রোজ =গার কোনও ব্যাপারই নয়।

  • ইন্টারনেট ক্যাফে

ডিজিটাল বিপ্লব বলা হলেও বহু প্রত্যন্ত এলাকা আছে যেখানে ইন্টারনেট পৌছয় না। এমনকি বহু গ্রামের মানুষ ইন্টারনেটের ব্যবহার জানেন না। এই অবস্থায় Internet Cafe খুলে মোটা অঙ্কের রোজগার করতে পারেন। এক্ষেত্রে খুব একটা বিনিয়োগের প্রয়োজন হয় না।

  • বিভিন্ন মশলার পেস্ট

গ্রামের গৃহবধুরা বিভিন্ন মশলা বেটে খান এখনও! আদা-রসুন সহ বিভিন্ন মশলা বাটার ব্যবসা শুরু করতেই পারেন। খুব কম বিনিয়োগে শুরু করতে পারেন এই ব্যবসা। বিশেষ করে Ginger Garlic Paste সহ বিভিন্ন প্যাকেটজাত করে শুরু করতে পারেন এই ব্যবসা।

  • শারীরিক পরীক্ষা কেন্দ্র

শুধু ওষুধই নয়, বিভিন্ন শারীরিক পরীক্ষা করাতেও গ্রামের মানুষকে অনেক দূর যেতে হয়। এই অবস্থায় এমন প্রত্যন্ত এলাকায় শারীরিক পরীক্ষা কেন্দ্র খুলতে পারেন। নিজে কিংবা কোনও সংস্থার ফ্র্যাঞ্চাইজি নিয়ে এই ব্যবসা শুরু করতেই পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+