ICICI ব্যাঙ্ক দুর্নীতি কাণ্ডে গ্রেফতার ভিডিওকনের চেয়ারম্যান, সিবিআই হেফাজতে বেণুগোপাল ধুত
ICICI ব্যাঙ্ক দুর্নীতি কাণ্ডে গ্রেফতার ভিডিওকনের চেয়ারম্যান, সিবিআই হেফাজতে বেণুগোপাল ধুত
আইসিআইসিআই ব্যাঙ্ক দুর্নীতি কাণ্ডে এবার গ্রেফতার করা হল ভিডিওকনের চেয়ারম্যান বেণুগোপাল ধুতকে। সিবিআই তাঁকে গ্রেফতার করেছে। কয়েকদিন আগে আইসিআইসি ব্যাঙ্কের প্রাক্তন এমডি এবং চেয়ারম্যান চন্দ্রা কোচার ও তাঁর স্বামীকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁদের বিরুদ্ধে বেআইনিভাবে কোটি কোটি টাকার লোন পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

গ্রফতার ভিডিওকনের চেয়ারম্যান
আইসিআইসি ব্যাঙ্কের দুর্নীতি কাণ্ডে এবার নাম জড়িয়েছে ভিডিওকনের চেয়ারম্যান বেনুগোপাল ধুতের। অভিযোগ বেনুগোপাল ধুতকে বেআইনি ভাবে ৩,২৫০ কোটি টাকার লোন পাইয়ে দিয়েছিলেন চন্দ্রা কোচর। রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন মেনে তাঁকে লোন দেওয়া হয়নি। সেই অভিযোগে বেআইনিভাবে আইসিআইসি ব্যাঙ্কের কাছ থেকে বিপুল পরিমানে টাকার লোন নেওয়ার জন্য তাঁকে গ্রেফতার করে সিবিআই।

গ্রেফতার আইসিআইসি ব্যাঙ্কের প্রাক্তন এমডি
আইসিআইসি ব্যাঙ্কের প্রাক্তন এমডি চন্দ্রা কোচার এবং তাঁর স্বামীর বিরুদ্ধে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। গত শুক্রবারই আইসিআইসি ব্যাঙ্কের প্রাক্তন এমডি চন্দ্রা কোচার এবং তাঁর স্বামী এম দীপক কোচরকে গ্রেফতার করেছে সিবিআই। শনিবার তাঁদের স্পেশাল আদালতে পেশ করা হয়। আপাতত ২ জনেই সিবিআই হেফাজতে রয়েছেন। ভিডিওকনের চেয়ারম্যানকে বেআইনিভাবে লোন পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।

কী দাবি করেছেন চন্দ্রাকোচরের আইনজীবী
চন্দ্রা কোচারের আইনজীবী আদালতে জামিনের আর্জি জানিয়ে দাবি করেছেন কোনও রকম বেআইনি ভাবে লোন দেওয়া হয়নি। আরবিআইয়ের কোনও আইন ভঙ্গ করা হয়নি বলে আদালতে দাবি করেছেন চন্দ্রাকোচারের আইনজীবী। ২০১৮ সালের অক্টোবর মাসে আইসিআইসি ব্যাঙ্কের এমডি পদ থেকে ইস্তফা দেন চন্দ্রা কোচার। তার আগে থেকেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু হয়ে গিয়েছে।

ষড়যন্ত্রের অভিযোগে মামলা
ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ২০১৯ সাল থেকেই সিবিআইয়ের হাতে মামলার তদন্ত শুরু হয়। তখন থেকেই সিবিআই স্ক্যানারে রয়েছেন চন্দ্রা কোচার। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। তারপরে দিল্লি থেকে গ্রেফতার করা হয় চন্দ্রা কোচারের স্বামীকেও। দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাঁদের। তারপরেই তাঁদের গ্রেফতার করা হয় ভিডিওকনের চেয়ারম্যানকে।












Click it and Unblock the Notifications