এইচডিএফসি ব্যাঙ্কের FD-তে আরও সুবিধা! ১০০১ দিনের বিনিয়োগে ৯.৫০% সুদ কোথায় পাওয়া যাচ্ছে
সাধারণভাবে প্রত্যেকেই তাঁদের উপার্জনের কিছু অংশ সঞ্চয় করেন এবং নিরাপদ জায়গায় বিনিয়োগ করে বেশি রিটার্ন পাওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমগুলির কোনও বিকল্প নেই। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পরে ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়ে গ্রাহদের স্বস্তি দিয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ফিক্সড ডিপোজিটে সুদের হার সংশোধন করেছে। এছাড়া অনেক ব্যাঙ্ক রয়েছে, যারা ফেব্রুয়ারিতে তাদের সুদের হার সংশোধন করেছে এবং নয় শতাংশের বেশি সুদ দিচ্ছে।

এইচডিএফসি ব্যাঙ্ক বাল্ক এফডিতে সুদের হার বৃদ্ধি করেছে। দুই কোটি থেকে পাঁচ কোটির মধ্যে এফডিকে বাল্ক এফডি বলা হয়। এইচডিএফসি ব্যাঙ্ক সাত দিন থেকে ১০ বছরের মধ্যে বাল্ক এফডি অফার করছে। বেসরকারি এই ব্যাঙ্কের সুদের হার ২০২৪-র ৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক এক বছর থেকে পনেরো মাসের এফডিতে সুদের হার বৃদ্ধি করেছে। এক্ষেত্রে ৭.৪০ শতাংশ সুদ দিচ্ছে। এখানে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৯০ শতাংশ।
এইচডিএফসি ব্যাঙ্ক সাত দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য দুই কোটি টাকার নিচে স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার নির্ধারণ করেছে তিন থেকে ৭.২০ শতাংশের মধ্যে। যা চলছে ২০২৩-এর পয়লা অক্টোবর থেকে।
শুধু এইচডিএফসিই নয়, ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক দোসরা ফেব্রুয়ারি থেকে ফিক্সড ডিপোজিটে সুদের হার সংশোধন করেছে। তারা প্রবীণ নাগরিকদের ১০০১ দিনের স্থায়ী আমানতে ৯.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এই ব্যাঙ্ক বয়স্ক নাগরিকদের ছয় মাসের এফডিতে ৯.২৫ শতাংশ সুদ দিচ্ছে। এছাড়া ৫০১ দিনের ফিক্সড ডিপোজিটে ৯.২৫ শতাংশ সুদ দিচ্ছে এই বেসরকারি ব্যাঙ্ক। এছাড়া কোনও প্রবীণ নাগরিক যদি ৭০১ দিনের জন্য কোনও এফডি করেন, তাহলে সুদের হার ৯.৪৫ শতাংশ।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পয়লা ফেব্রুয়ারি থেকে সুদের হার সংশোধন করেছে। ৪৪৪ দিনের এফডিতে তারা ৮.১০ শতাংশ সুদ দিচ্ছে। তবে এই এফডি করা যাবে ২০২৪-এর ৩১ মার্চ পর্যন্ত। প্রবীণ নাগরিকরা ৪০০ দিনের এফডি করলে ৭.৭৫ শতাংশ সুদ পেতে পারেন। পিএনবি প্রবীণ নাগরিকদের জন্য ৩০০ দিনের এফডিতে সুদের হার বৃদ্ধি করেছে। এই সময়ের এফডিতে সাধারণ গ্রাহকদের ৭.৫৫ শতাংশ আর প্রবীণ নাগরিকদের ৭.৮৫ শতাংশ সুদ দিচ্ছে।
অন্যদিকে কারুর বৈশ্য ব্যাঙ্ক পয়লা ফেব্রুয়ারি থেকে তাদের ৪৪৪ দিনের এফডিতে ৮ শতাংশ সুদ দিচ্ছে।












Click it and Unblock the Notifications