Vande Sadharan Express: শুধু সস্তায় টিকিট! বন্দে সাধারণ এক্সপ্রেসে জানুন কী কী সুবিধা রয়েছে
Vande Sadharan Express: ভারতীয় রেল ট্র্যাকে ঝড় তুলেছে বন্দে ভারত! কম সময়ে দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছানো অনেক সহজ হচ্ছে। ইতিমধ্যে ৪০ টিরও বেশি বন্দে ভারতের পরিষেবা শুরু হয়েছে গোটা দেশজুড়ে।
উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি। তবে দেশের প্রথম সেমি বুলেটের ভাড়া অনেকটাই বেশি। সাধারণব ট্রেনের (Vande Sadharan Express) থেকে অনেকটাই বেশি। ফলে ইচ্ছা থাকলেও বন্দে ভারতে চড়ার সুযোগ হয় না বহু মানুষের।

আর তাঁদের কথাও ভাবছে রেল। আর তাই আম জনতার জন্যে Vande Sadharan Express নিয়ে আসছে রেল। এমনটাই nativeplanet বলে একটি হিন্দি পোর্টালের খবরে দাবি করা হয়েছে। ইতিমধ্যে এই ট্রেন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। আম জনতার বন্দে সাধারণ এক্সপ্রেসে সেমি বুলেটের যাবতীয় সুযোগ সুবিধাই যাবে। তবে অবশ্যই পার্থক্য রয়েছে। আর টিকিটের দাম হবে আরও সস্তা। যা কল্পনারও বাইরে বলছেন রেলের আধিকারিকরা।
Vande Sadharan Express: কি কি সুবিধা পাওয়া যাবে এই ট্রেনে?
বন্দে ভারতের সবরকম সুবিধা থাকলেও এই ট্রেন (Vande Sadharan Express) হবে সম্পূর্ণ 'নন এসি' ট্রেনটি দুটি লোকো মোটর দিয়ে পুশ এবং পুল পদ্ধতিতে চালানো হবে। ট্রেনের শুরু এবং শেষে দুটি ইঞ্জিন থাকবে। শুধু তাই নয়, মোট ২৪ টি এলএইচবি কোচ থাকবে। থাকবে দ্বিতীয় সেকেন্ড লাগেজ, গার্ড, প্রতিবন্ধী বান্ধব কোচ, চারটি দ্বিতীয় শ্রেণীর অসংরক্ষিত কোচ, ১২টি দ্বিতীয় শ্রেণীর এবং থ্রি টায়ার স্লিপার কোচ থাকবে। আপগ্রেডেড সেকেন্ড ক্লাস আনরিজার্ভড এবং সেকেন্ড ক্লাস ৩ লেবল স্লিপার কোচ থাকবে।
Vande Sadharan Express: টিকিটের দাম কতো?
এছাড়াও ট্রেনে বায়ো-ভ্যাকুম টয়লেট, প্যাসেঞ্জার ফর্মেশন সিস্টেম, চার্জিং পয়েন্টে ব্যবস্থা রয়েছে। এছাড়াও (Vande Sadharan Express) যাত্রীদের জন্যে থাকবে আধুনিক সুরক্ষা ব্যবস্থা। লাগানো থাকবে সিসিটিভি ক্যামেরা। বন্দে ভারত এক্সপ্রেসের মতো 'বন্দে সাধারন এক্সপ্রেসে'ও স্বয়ংক্রিয় দরজার ব্যবস্থা থাকবে। এছাড়াও আরও আধুনিক ব্যবস্থা সাধারণ মানুষ পাবেন এই ট্রেনে। আর টিকিটের দাম অনেকটাই কম হবে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
Vande Sadharan Express: কবে থেকে শুরু হবে এই ট্রেন?
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই বছরের শেষে কোচগুলির (Vande Sadharan Express) নির্মান সম্পূর্ণ হতে পারে। আর তাই এই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরেই বন্দে সাধারণ এক্সপ্রেসের উদ্বোধন হতে পারে। তবে বন্দে সাধারন এক্সপ্রেস কোন রুটে চলবে সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও বার্তা রেলের তরফে দেওয়া হয়নি। এমনকি এই ট্রেনগুলি বন্দে ভারত রুটেই চালানো হবে কিনা তাও জানানো হয়নি। ফলে স্পষ্ট ছবি পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications