বাড়ির ছাদে কিংবা মাঠে! বায়োফ্লোক বানিয়ে শুরু হোক মাছ চাষ, লাখে রোজগার পাকা
Biofloc Fish Farming: কথায় আছে মাছে-ভাতে বাঙালি! ফলে বাংলা তো বটেই গোটা দেশেই মাছের চাহিদা আছে। এমনকি বিশ্বেও বিভিন্ন দেশে মাছ রফতানি করে ভারত। আর নদীমাতৃক দেশ হওয়াতে মৎস্য প্রতিপালনে বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারও। মাছ চাষের মাধ্যমে খুলে যাচ্ছে রোজগারের বড় পথ।
তবে সময়ের সঙ্গে সঙ্গে মাছ চাষের ধরণ বদলেছে। Biofloc প্রযুক্তির মাধ্যমে অনেকে চাষ করে মোটা অঙ্কের রোজগার করছে। কীভাবে এই চাষ করবেন কতটাকা আয় করতে পারবেন এই ব্যবসা (Business Idea) করে জেনে নিন

- Biofloc Fish Farming: বায়োফ্লোকের মাধ্যমে মাছ চাষ
চাষের ধরণ বদলেছে! পুকুরের প্রয়োজন হবে না। নয়া বায়োফ্লোক (Biofloc Fish Farming) -এর মাধ্যমে মাছ চাষ করা হচ্ছে। নয়া এই প্রযুক্তির মাধ্যমে অনেক কম জায়গাতে চাষ করা সম্ভব। গোল ট্যাঙ্কের মাধ্যমে এই চাষ করা হচ্ছে। Biofloc তিনটি জিনিসকে মাথায় রেখে নির্মাণ করা হয়। যেমন জলে কার্বন উৎসের পরিমাণ যাতে ঠিক থাকে, খাদ্যে নাইট্রোজেনের পরিমাণ ঠিক রাখতে হবে এবং খাবারের বিষয়টিকে মাথায় রাখতে হয় এই পদ্ধতিতে (Biofloc Fish Farming) চাষে।
- Biofloc Fish Farming: বায়োফ্লোক পদ্ধতি আসলে কী?
বায়োফ্লক (Biofloc) একটি ব্যাকটেরিয়া। যা মাছের মলকে প্রোটিনে বদলে দেয়। আর সেই প্রোটিন মাছেরা খেয়ে থাকে। আর এতে মাছ অনেক দ্রুত বাড়তে পারে। নয়া বায়োফ্লোক (Biofloc Fish Farming) -এর মাধ্যমে মাছ চাষে অনেক সুবিধা পাওয়া যায়। তবে এই পদ্ধতিতে চাষে (Biofloc Fish Farming) ট্রেনিং কিন্তু খুব প্রয়োজন। বিহার সরকার তো বটেই, কেন্দ্র এবং রাজ্যের মৎস্য প্রতিপালন দফতর এই বিষয়ে ট্রেনিং দেয়। অনেক ক্ষেত্রে এই চাষে ভর্তুকি পর্যন্ত দেয় সরকার।
- Biofloc Fish Farming: বিনিয়োগের তথ্য
বায়োফ্লক মাছ চাষে বিনিয়োগ প্রায় ৮০,০০০ টাকা। এর মধ্যেই ট্যাঙ্ক বানানোর খরচ, শেড এবং মাছ এবং বীজ সব চলে আসবে। এই টাকা যদি না থাকে তাহলে সরকারে বিভিন্ন স্কিমে ভর্তুকি নিতে পারেন। যেমন PM Matsya Sampada Yojana এর মাধ্যমে বায়োফ্লোক (Biofloc System) সিস্টেমে মাছ চাষ করলে 60% পর্যন্ত ভর্তুকি মিলতে পারে। আর লাভ? যদি ঠিক ভাবে ব্যবসা করা যায় তাহলে এই ব্যবসা করে মাছে লাখে রোজগার (Biofloc Fish Farming) করতে পারেন।












Click it and Unblock the Notifications