মিস্টার প্রেসিডেন্টকে 'The Beast' বাঁচাবে কেমিক্যাল হামলা থেকেও! বাইডেনের পর কার হাতে উঠবে এই গাড়ি?

US Presidential Election 2024: গোটা বিশ্বের নজরে মার্কিন নির্বাচন। ইতিমধ্যে সে দেশে শুরু হয়েছে ভোট। লড়াই'য়ের ময়দানে মুখোমুখি প্রাক্তন রাষ্ট্রপতি তথা রিপাবলিকানদের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটদের প্রার্থী কমলা হ্যারিস। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই'য়ের ইঙ্গিত। তবে হোয়াইট হাউসের মসনদে কে বসবে তা ২৪ ঘণ্টা পেই স্পষ্ট হয়ে যাবে। ট্রাম্প হোক কিংবা হ্যারিস! আমেরিকার প্রেসিডেন্টকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।

ফলে তাঁর নিরাপত্তায় যে কোনও খামতি থাকবে তা তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে যে গাড়িতে চড়েন তা 'সাঁজোয়া ট্যাঙ্কে'র থেকে কম নয়। আর সেটি হল 'The Beast'। এই গাড়ির ফিচার এবং ক্ষমতা যে কোনও দেশের রাষ্ট্রপ্রধানের ব্যবহৃত গাড়ির থেকে সম্পূর্ণ আলাদা (Presidential state car (United States)।

joe biden

  • US Presidential Election 2024: শক্তিশালী 'The Beast'

মার্কিন প্রেসিডেন্ট (বর্তমান- জো বাইডেন) এর ব্যবহৃত অফিশিয়াল গাড়ি Cadillac লিমোজিন একটি। যা 'The Beast' হিসাবেই পরিচিত। গোটা বিশ্বের নজরে এই মুহূর্তে মার্কিন ভোট। ফলাফল প্রকাশের পর স্পষ্ট হবে মার্কিন প্রেসিডেন্টের পালন ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিসের মাথায় উঠবে! আর তাঁর নিরাপত্তায় থাকবে 'The Beast' । কতটা আলাদা এই গাড়ি? কেনই বিশ্বের সবথেকে সুরক্ষিত গাড়ি হিসাবে দেখা হয় 'The Beast'-কে।

  • US Presidential Election 2024: জেমস বন্ডের গাড়ির কথা মনে আছে?

মনে আছে জেমন্স বন্ডের গাড়ির কথা? যে কোনও সময়ে যে কোনও ভাবে ব্যবহার করার সুযোগ ছিল। এমনকি গাড়ির বিভিন্ন অংশ থেকে গুলি কিংবা মিসাইল ছুটে গিয়েছে। 'The Beast' কোনও অংশে কম নয়। এই গাড়ির প্রত্যেক দরজা বোয়িং 757 এর দরজার মতো। এটি একটি Cadillac সেডান কার। ওজন 6,800 কিলোগ্রাম থেকে 9,100 কিলোগ্রাম বলা হয়।

  • US Presidential Election 2024: এক নজরে ফিচার

সুরক্ষার প্রশ্নে কোনও অংশে কম নয় 'The Beast'। গাড়ির প্রত্যেকটি কোনার কোথাও ফাঁক নেই। অ্যালুমিনিয়াম, সিরামিক এবং স্টিল দিয়ে তৈরি এই গাড়ি। ইন্টিরিয়র ৮ইঞ্চি মোটা। এমনকি জানলায় পাঁচ ইঞ্চি মোটা। রয়েছে একাধিক লেয়ার। 'The Beast' এমন ভাবে শিল করা আছে যে ক্যামিকাল অ্যাটার্কের সময়েও গাড়িতে থাকা প্রেসিডেন্টের কিছু হবে না। এমনকি ভয়ঙ্কর গোলাগুলি চললেও কিছু হবে না।

  • US Presidential Election 2024: ফাটবে না ট্যাঙ্ক

'The Beast' এর তেলের ট্যাঙ্ক এমন ভাবে তৈরি করা হয়েছে যে বিস্ফোরণের সময়েও কিছু হবে না। ফাটবে না তেলের ট্যাঙ্ক। ড্রাইভারের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা।

  • একাধিক সমরাস্ত্র সজ্জিত

পাম্প-অ্যাকশন শটগান
রকেট পাওয়ার্ড গ্রেনেড
টিয়ার গ্যাস গ্রেনেড
স্টিল রিম
স্যাটেলাইট ফোন
ফায়ার ফাইট সিস্টেম
রয়েছে অস্কিজেন সিস্টেম
টায়ারের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা

  • US Presidential Election 2024: চলতা ফিরতা ব্ল্যাড ব্যাঙ্ক!

'The Beast' এ আছে একটি ব্ল্যাড ব্যাঙ্কও। মিস্টার প্রেসিডেন্টের রক্তের গ্রুপ অনুযায়ী তা রাখা থাকে ওই ব্যাঙ্কে। জরুরি ক্ষেত্রে যাতে তা ব্যবহার করা যায়। এই গাড়ি বানাতে খরচ পড়ে ১৩২ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+