Updated Maruti Eeco: মাত্র ৫০ হাজার টাকা দিয়েই বাড়ি আনুন মারুতির সবথেকে সস্তার এই গাড়ি

Updated Maruti Eeco on Down Payment and EMI: দেশের অন্যতম বড় গাড়ি প্রস্তুতকারী সংস্থা Maruti Suzuki-র ভ্যান সেগমেন্ট Eeco গাড়িটিকে আপডেট করা হয়েছে। একাধিক নতুন আপডেট দেওয়া হয়েছে। একেবারে ৬টি এয়ারব্যাগ সহ স্ট্যান্ডার্ড সুরক্ষা মান আপডেট করা হয়েছে। সুরক্ষার কথা মাথায় রেখে নতুন সিট দেওয়া হয়েছে। আর তা আপডেট করার পর নতুন Eeco গাড়িটি পাঁচ সিটারে কেনা যাবে। পাওয়া যাবে না সেভেন সিটার অপশন।

ফ্যামিলি কার হিসাবে যদি সেরা অপশন খোঁজেন তাহলে সেরা হতে পারে Maruti Eeco। এক্স শোরুম প্রাইস ৫ লাখ ৪৪ হাজার। শুধু ফ্যামেলি কার হিসাবেই নয়, দেশের অন্যতম সস্তার গাড়িও এটি। এই গাড়ি কেনার জন্য পরিকল্পনা করে থাকেন তাহলে পুরো টাকা দেওয়ার প্রয়োজন হবে না। দারুণ একটা EMI অপশনে Updated Maruti Eeco গাড়িটি কিনতে পারবেন। এক নজরে সমস্ত খুঁটিনাটি তথ্য রইল এই প্রতিবেদনে-

Updated Maruti Eeco on Down Payment

অনরোড প্রাইস কত পড়বে এই গাড়ি?

দিল্লিতে মারুতি ইকোর বেস এসটিডি (STD) পেট্রোল ভেরিয়েন্টের (Updated Maruti Eeco on Down Payment and EMI) অন-রোড দাম প্রায় ৬ লক্ষ ১০ হাজার টাকা। এর মধ্যে ২২ হাজার ৫৯০ টাকা দিতে হবে আরটিআইও শুল্ক এবং ৩৭ হাজার ১২৩ টাকা ইনস্যুরেন্স অ্যামাউন্ট আছে। Maruti Suzuki Eeco এর বেস ভেরিয়েন্টের জন্য মাত্র ৫০ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই হবে। বাকি টাকা EMI হিসাবে মাসে মাসে দিলেই হবে।

এজন্য লোন ৫ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনার ক্রেডিট স্কোর ভালো হলে তাহলে ব্যাংক বার্ষিক ৯ শতাংশ সুদের হারে ঋণ প্রদান করবে। আপনি যদি ৫ বছরের জন্য গাড়ি ঋণ নেন, তাহলে আপনাকে প্রায় ১২ হাজার টাকা ইএমআই (EMI) দিতে হবে।

Updated Maruti Eeco on Down Payment and EMI: ইঞ্জিন-ফিচার

Updated Maruti Eeco পেট্রোল এবং CNG দুই অপশনেই কিনতে পারবেন। এতে 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। 5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সুবিধা পাবেন। কোম্পানি দাবি Updated Maruti Eeco পেট্রোল মডেলটি ১৯.৭১ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে এবং সিএনজি মডেলটি ২৬.৭৮ কিমি/কেজি পর্যন্ত মাইলেজ দিতে পারে। একই সঙ্গে একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+