Upcoming Yamaha Bikes: একেবারে নতুন লুকে Ray ZR Street Rally, টক্কর হবে N Torq এর সঙ্গে
Upcoming Yamaha Bikes in India 2024: উতসবের শুরু। কয়েকদিন পরেই দুর্গাপুজোয় (Durga Puja 2024) মাতবে দেশ। আর এই উৎসবকে মাথায় রেখেই একগুচ্চ অফার সামনে এনেছে বেশ কয়েকটি টুহুইলার সংস্থা। পিছিয়ে নেই দেশের অন্যতম জনপ্রীয় ব্র্যান্ড Yamaha।
সংস্থার অন্যতম বিক্রিত স্কুটার Ray ZR Street Rally একেবারে নতুন রঙে এবং ফিচারে লঞ্চ করছে। এই উতসবের মরশুমে বাইক কিংবা স্কুটার কেনার প্ল্যান করে থাকেন তাহলে Yamaha Ray ZR Street Rally দ্য বেস্ট অপশন হবে। একনজরে ফিচার এবং দাম (Upcoming Yamaha Bikes in India 2024) সংক্রান্ত তথ্য।

- Upcoming Yamaha Bikes in India 2024: ফিচার এবং স্পেসিফিকেশন
Ray ZR Street Rally স্কুটারে একাধিক নতুন ফিচার যুক্ত করা হয়েছে। শুধু ফিচার নয়, একাধিক নতুন রঙেও সংস্থার অন্যতম বিক্রিত বাইকটিকে লঞ্চ করা হয়েছে। আর সেই কারনে আরও বেশি Yamaha Ray ZR Street Rally আকর্ষণীয় হয়ে উঠেছে। এই স্কুটারে 'Answer Back' অপশন দেওয়া হয়েছে। একই সঙ্গে LED DRL এর মতো আধুনিক ফিচার যোগ করা হয়েছে। 'Answer Back' অপশন একটা আধুনিক ব্যবস্থা। ভিড়ের মধ্যে শখের স্কুটারটি চিনিয়ে দিতে সাহায্য করবে এই ফিচার।
- Upcoming Yamaha Bikes in India 2024: হাইব্রিড ইঞ্জিন
Yamaha Ray ZR Street Rally scooter এর ইঞ্জিনে কোনও বদল আনা হয়নি। আগের মতোই রাখা হয়েহে এতে 125cc এর Fi হাইব্রিড প্রযুক্তির ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 8.2PS পর্যন্ত পাওয়ার এবং 10.3 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এই স্কুটারটি এখন নতুন সাইবার সবুজ রঙে আনা হয়েছে। Cyber Green এর সঙ্গে আরও দুটি রঙের অপশন রাখা হয়েছে। যা হল Ice Fluo-Vermillion এবং Matte Black রয়েছে।
- Upcoming Yamaha Bikes in India 2024: ঠিক কত দাম
একেবারে নতুন ফিচারের সঙ্গে Yamaha Ray ZR Street Rally স্কুটারটির এক্স শোরুম দাম 98,130 টাকা। ZR Street Rally স্কুটারটির পাওয়ার এবং একেবারে স্পোটি লুক দেওয়া হয়েছে। প্রত্যেকদিনের ব্যবহারের জন্য সেরা এই স্কুটার। Yamaha Ray ZR Street Rally স্কুটারটি Honda Activa 125, Suzuki Access 125, Suzuki Burgman Street 125, Tvs Jupiter 125, TVS N Torq এর মতো স্কুটারকে জোর টক্কর দেবে।












Click it and Unblock the Notifications