Upcoming Royal Enfield Bikes: বাজারে আসছে Guerrilla 450! টক্কর হবে KTM 390 এর সঙ্গে
Upcoming Royal Enfield Bikes: Himalayan 450 এর উপর বেস নতুন বাইক Guerrilla 450 ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। দীর্ঘদিন ধরে নয়া এই বাইকের টেস্টিং চলছিল। অবশেষে Guerrilla 450 ভারতের রাস্তায় দেখা যাবে। দীর্ঘ রাস্তায় নয়া এই বাইক যাতে ছুটতে পারে সে কথা মাথায় রেখেই Royal Enfield এই বাইকের ডিজাইন করেছে।
ভারতে নয়া এই মডেল আগামী মাস অর্থাৎ জুন মাসের শেষে প্রকাশ্যে (Upcoming Royal Enfield Bikes) আনতেঁ পারে Royal Enfield। এক নজরে দেখে নিন বাইকের খুঁটিনাটি তথ্য -

- Upcoming Royal Enfield Bikes: ডিজাইন
Royal Enfield নয়া বাইক Guerrilla 450 এর ডিজাইন Hunter 350 এর মতো করা (Upcoming Royal Enfield Bikes) হয়েছে। একেবারে কম্প্যাক্ট করা হয়েছে বলে মনে করা হচ্ছে। Guerrilla 450 এর নেমপ্লেটের জন্য ট্রেডমার্কের জন্য আবেদন করেছে রয়্যাল এনফিল্ড।
- Upcoming Royal Enfield Bikes: ইঞ্জিন এবং পাওয়ার
Royal Enfield নয়া বাইক Guerrilla 450 এর ইঞ্জিন সবথেকে আলাদা (Upcoming Royal Enfield Bikes) হতে চলেছে। জানা গিয়েছে, নয়া এই বাইকে 452cc এর লিকিউড-কুল্ড সিঙ্গল সিলিন্ডার DOHC ইঞ্জিন দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। যা কিনা 40.02 PS এবং 40Nm এর টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিন 6 স্পিড ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত রয়েছে। মনে করা হচ্ছে এই বাইকর এক্স-শোরুম দাম হতে পারে 2.50 লক্ষ টাকা। যদিও সংস্থার তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
- Upcoming Royal Enfield Bikes: একাধিক ফিচার থাকার সম্ভাবনা
নতুন Guerrilla 450 বাইকটিতে একাধিক নতুন ফিচার দিতে পারে Royal Enfield। রাইডারের সুবিধার কথা ভেবে ব্লু-টুথ কানেকটিভিটি, নেভিগেশন, রাইড মোডের অপশন দেওয়া হয়েছে। এছাড়াও, বাইকটিতে রাইড-বাই-ওয়্যার থ্রটল সহ TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সুবিধাও থাকবে। সুরক্ষার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে। আর তাই Royal Enfield Guerrilla 450 -এ ডুয়েল ডিস্ক ব্রেক, ডুয়েল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (Upcoming Royal Enfield Bikes) দেওয়া হয়েছে।
পাশাপাশি বাইকটিতে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে একটি মনোশক ইউনিট পাওয়া যাবে। নয়া Guerrilla 450 বাইকটির টক্কর KTM 390 ডুয়েকের (Upcoming Royal Enfield Bikes) সঙ্গে হবে। Royal Enfield এর অন্যান্য বাইকের মতো নয়া এই বাইক বাজারে ঝড় তুলবে বলে আশা। দামের বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।












Click it and Unblock the Notifications