TVS Upcoming EV: Jupiter থেকে XL! Honda Activa EV-কে ঠেকাতে বড় প্ল্যান টিভিএসের
TVS Upcoming EV: টিভিএস মোটর সম্প্রতি জুপিটর (Jupiter) বাজারে লঞ্চ করেছে। একেবারে নতুন ডিজাইন এবং ফিচার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আগের থেকে অনেক বেশি অ্যাডভান্সড TVS Jupiter। জানা যাচ্ছে, এবার এই মডেল ইলেকট্রিক অবতারে লঞ্চ করবে।
অন্যদিকে Honda Activa EV ও বাজারে আসছে। ফলে ইলেকট্রিক বাজার একেবারে জমে যাবে। জোর টক্কর হবে TVS এবং Honda এর সঙ্গে। এক নজরে দেখে নিন এই দুই ইলেকট্রিক স্কুটারে (TVS Upcoming EV)।

- TVS Upcoming EV: ইভির দখলে থাকবে ২০২৫!
বছর ঘুরলেই একাধিক ইলেকট্রিক ভেইক্যাল লঞ্চ করবে ভারতের বাজারে। যার মধ্যে রয়েছে TVS Jupiter EV এবং Honda Activa EV। যা খবর, আগামী বছর মোবিলিটি গ্লোবাল এক্সপো-২০২৫ হবে। যা খবর, ১৭ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত এই এক্সপো হওয়ার কথা আছে। সেখানেই এই দুই ইলেকট্রিক ভেইক্যাল লঞ্চ করবে বলে।
- TVS Upcoming EV: Jupiter EV: কবে হবে লঞ্চ:
আগামী বছর TVS Motor নতুন ইলেকট্রিক স্কুটার Jupiter EV লঞ্চ করবে। এমনটাই একাধিক সংবাদমাধ্যমে দাবি। নতুন এই ই-স্কুটারের ডিজাইন একেবারেই আলাদা। যদিও এই ইলেকট্রিক স্কুটারের দাম থেকে ব্যাটারির বিষয়ে কিছুই এখনও সরকারি ভাবে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, TVS Jupiter EV এর ব্যাটারি এবং রেঞ্জ iqube ই-স্কুটারের মতোই হতে পারে। ডেইলি ইউজের কথা ভেবেই Jupiter EV সংস্থা তৈরি করবে বলে খবর।
- TVS Upcoming EV: ইলেকট্রিক অবতারে আসবে TVS XL
এছাড়াও TVS XL ইলেকট্রিক মডেলও বাজারে লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, সস্তার ইলেকট্রিক ভেইক্যাল বাজারে আনতে চলেছে সংস্থা। ইতিমধ্যে দুটি নামে ট্রেডমার্ক করেছে সংস্থা। যার মধ্যে রয়েছে XL EV এবং E-XL। আগামী ২০২৫ সালেই এক্সপোতে এই ইলেকট্রিক ভেইকাল লঞ্চ করতে পারে সংস্থা।
- TVS Upcoming EV: টক্কর হবে Honda র সঙ্গে
আগামী বছর ইলেকট্রিক ভেইক্যালের জগতে পা রাখবে Honda। দীর্ঘ প্রতীক্ষার পর আসবে Activa EV। একেবারে নতুন প্রজন্মের কথা মাথায় রেখে এই স্কুটার তৈরি করে সংস্থা। ডিজাইন থেকে শুরু করে ফিচার, সবেতেই থাকবে চমক। যা খবর, মোবিলিটি গ্লোবাল এক্সপো-২০২৫-তে এটি লঞ্চ করবে। যা খবর, Honda Activa EV-তে কোম্পানি দুটি ব্যাটারি প্যাক অপশন দিয়েছে। যা সিঙ্গল চার্জে 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়।












Click it and Unblock the Notifications