Upcoming Electric Scooters: মাত্র আড়াই হাজারে বুক করুন নয়া Ather 450 Apex! বাকি টাকা দিন মার্চ মাসে

Upcoming Electric Scooters: দীর্ঘ প্রতীক্ষার (Ather 450 Apex Launched) অবসান। পর্দা উঠল Ather 450 Apex-এর। ইলেকট্রিক ভেইক্যালের জগতে নিজেদের জায়গা শক্ত করেছে Ather। সংস্থার নয়া ইভি স্কুটার 450 Apex- অনেক বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর। দামও অনেকটাই মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে বলেই সংস্থার তরফে জানানো হয়েছে।

এখন অনেকেই পেট্রোলের ফোর-এবং টু-হুইলারের জায়গায় ইভি ভেইক্যাল কেনার দিকেই গুরুত্ব দিচ্ছে। সংস্থার আশা, 450 Apex-অন্যান্য ইভি স্কুটারের মতোই গ্রাহকদের (Upcoming Electric Scooters) পছন্দের হবে।

Upcoming Electric Scooters:

Upcoming Electric Scooters: রেঞ্জ অনেক বেশি

Ather 450 Apex-এ 450X এর মতোই 3.7kWh এর ব্যাটারি প্যাক (Upcoming Electric Scooters) দেওয়া হয়েছে। কিন্তু নয়া রিজেনেরেটিভ ব্রেকিং সিস্টেমের জন্যে এই ইভি স্কুটারের IDC রেঞ্জ 157 কিমি পর্যন্ত বাড়ানো হয়েছে।

নয়া এই স্কুটারে 'Magic Twist' নামে একটি আধুনিক অপশন দেওয়া হয়েছে। আর এতে ব্রেক ছাড়াই স্কুটারের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অন্যদিকে 450 Apex-এর মোটর সর্বোচ্চ 7kW শক্তির জন্য রেট করা হয়েছে। 450X এর তুলনায় অনেক বেশি দ্রুত স্পিড তুলতে পারে Ather 450 Apex-।

Upcoming Electric Scooters: ডিজাইন

450 Apex 450X এর মতো একই প্ল্যাটফর্মের (Upcoming Electric Scooters) উপর তৈরি করা হয়েছে। আর তাই এর আসনের উচ্চতা, হুইলবেস, টায়ারের আকার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সের মধ্যে তেমন কোনও পার্থক্য নেই। ডিজাইনেও তেমন কোনও পার্থক্য নেই। সম্পূর্ণ ভাবে 450X এর মতোই দেখতে Ather 450 Apex-এর।

Upcoming Electric Scooters: প্রোডাকশন লিমিটেড হবে

Ather 450 Apex নিয়ে গ্রাহকদের মধ্যে উত্তেজনা ছিল। দফায় দফায় সংস্থার তরফে এই ইভি স্কুটারটি নিয়ে হাইপ তোলা হয়েছে। অবশেষে উঠল (Upcoming Electric Scooters) পর্দা। Ather 450 Apex-এর এক্স-শোরুম প্রাইস রাখা হয়েছে 1.89 লক্ষ টাকা।

450X এর তুলনায় এই ইভি স্কুটারটির দাম ২১ হাজার টাকা বেশী। তবে সংস্থার কর্তা তরুণ মেহতা জানিয়েছেন, কর্মাশিয়াল মার্কেটকে টার্গেট করা হয়নি। প্রোডাকশন লিমিটেড হবে। আজ শনিবার থেকেই বাইকটির বুকিং করা যাবে। ডেলিভারি শুরু হবে আগামী ২০২৪ সালের মার্চ মাস থেকে।

Upcoming Electric Scooters: কীভাবে বুকিং

Ather এর ওয়েবসাইটে গিয়ে নয়া 450 Apex স্কুটারটি বুকিং করতে পারবেন। এজন্যে মাত্র আড়াই হাজার টাকা বুকিং অ্যামাউন্ট জমা দিতে হবে। বাকি টাকা ডেলিভারির সময় দিতে পারেন। লোন কিংবা সম্পূর্ণ নগদে এই স্কুটার কেনার সুবিধা পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+