মিউজিক কন্ট্রোল থেকে ব্লু-টুথ কানেকটিভিটি! রেঞ্জ ১০০ কিমিও বেশি, ঝড় তুলবে Honda Activa Electric

Upcoming Electric Scooters 2024: দেশের এক নম্বর স্কুটার ব্যান্ড Honda! খুব শীঘ্রই Activa ইলেকট্রিক ভার্সনে লঞ্চ করবে। গত কয়েকদিন ধরেই এই স্কুটার নিয়ে ক্রেতাদের মধ্যে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, নয়া Honda Activa Electric একেবারে জবরদস্ত ভেইক্যাল হতে চলেছে।

সিঙ্গল চার্জে অন্তত 100 কিমি বেশি রেঞ্জ এই ই-স্কুটারে পাওয়া যাবে বলেই দাবি। চলতি মাসের মধ্যেই Honda Activa Electric বাজারে লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি একটি টিজারও প্রকাশ্যে এসেছে। আর তা আসতেই হই হই কাণ্ড (Upcoming Electric Scooters 2024)।

honda bike

  • Upcoming Electric Scooters 2024: অন্তত ১০৪ কিমি হবে রেঞ্জ

Honda 2 হুইলার্স ইন্ডিয়া গত ১৮ নভেম্বর ওই টিজার লঞ্চ করেছে। স্ট্যার্ডাড মোডে Honda Activa Electric অন্তত ১০৪ কিমি যাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি স্পোর্ট মোড দেওয়া থাকবে। শোনা যাচ্ছে, ড্যাশবোর্ড তুলনামূলক বড় হতে পারে। আর তা ডিজিটাল হবে বলেও মনে করা হচ্ছে। Honda Activa Electric এর একাধিক ভেরিয়েন্ট লঞ্চ হতে পারে বলেও শোনা যাচ্ছে। প্রত্যেক ভেরিয়েন্টে ফিচার কেমন হবে তা নিয়ে ধোঁয়াশা (Upcoming Electric Scooters 2024) রয়েছে।

জারি হওয়া টিজার অনুযায়ী, Honda Activa Electric এ মিউজিক কন্ট্রোল, ব্লু-টুথ কানেকটিভিটি এবং ম্যাপের সুবিধা পাবেন গ্রাহকরা। অন্যদিকে ইলেকট্রিক স্কুটারের প্রত্যেক ট্রিপের জন্য ট্রিপ মিটার (Upcoming Electric Scooters 2024) থাকতে পারে।

  • Upcoming Electric Scooters 2024: নভেম্বরেই হতে পারে লঞ্চ

ইন্টারন্যাশানাল মার্কেটে হোন্ডা মোটরস প্রথম ইলেকট্রিক স্কুটারের ঝলক (Upcoming Electric Scooters 2024) সামনে এনেছে। মনে করা হচ্ছে, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের নভেম্বর মাসেই Honda Activa Electric লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে। আর তা যদি না হয় তাহলে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে এই ই-স্কুটার লঞ্চ করবে বলেই মনে করা হচ্ছে। আগামী বছর জানুয়ারি মাসে ভারতে গ্লোবাল মোবিলিটি এক্সপো হতে চলেছে। আর সেখানেই Activa Electric লঞ্চ করতে পারে Honda।

  • Upcoming Electric Scooters 2024: ফ্যামিলি স্কুটার একেবারে

বাজারে Honda Activa Electric লঞ্চ করলে অনেকের ঘুম (Upcoming Electric Scooters 2024) উড়ে যেতে পারে। যেমন TVS iQube, Bajaj Chetak এবং Ather Rizta এর মতো বাজার কাঁপানো ই-স্কুটারগুলির বিক্রিতে একেবারে ভাটা ফেলে দেবে বলেই মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, লঞ্চ হতে চলা Honda Activa ইলেকট্রিক একেবারে ফ্যামিলি স্কুটার হতে চলেছে। সিট তুলনা মূলক অনেক বড় হবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+