TVS iQube, Ather Rizta তো শিশু! ২৭ নভেম্বর বাজার কাঁপাতে আসছে Honda Activa EV
Honda Activa EV: ইলেকট্রিক টু-হুইলারের জগতে পা রাখছে Honda! দীর্ঘদিন ধরে সংস্থার ইলেকট্রিক স্কুটার নিয়ে জোর জল্পনা ছিল। অবশেষে আগামী ২৭ নভেম্বর নয়া ইলেকট্রিক স্কুটার Activa EV লঞ্চ করবে Honda। তবে অন্য কোনও নামেও এই ই-স্কুটার লঞ্চ করতে পারে সংস্থা।
খুব শীঘ্র এই সংক্রান্ত বিষয় স্পষ্ট হতে পারে বলে খবর। ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা ক্রমশ বাড়ছে। বিভিন্ন ধরনের রেঞ্জ রয়েছে। আর সে কথা মাথায় রেখেই Activa EV এর দাম এবং রেঞ্জ হতে পারে (Upcoming Honda Electric Scooter) বলে খবর।

Honda Activa Electric হতে পারে লঞ্চ
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একেবারে নব অবতারে Honda Activa Electric লঞ্চ হতে পারে। ডিজাইন থেকে শুরু করে ফিচার, সবেতেই আলাদা একটা ব্যাপার নজর আসবে। বাজারে বর্তমানে যে Activa রয়েছে, সেটির থেকে অনেক বেশি অ্যাডভান্সড এবং হাই টেক মডেল হতে পারে Honda Activa Electric। এমনটাই মনে করা হচ্ছে। গত বছর Honda ইলেকট্রিক ভেইক্যাল লঞ্চ করতে পারে বলে ঘোষণা ((Upcoming Honda Electric Scooter) করা হয়। যার মধ্যে একটি ফিক্সড ব্যাটারির সঙ্গে অন্যটি রিমুভাল ব্যাটারির সঙ্গে। তবে ভারতে লঞ্চ হতে চলা প্রথম বৈদ্যুতিক স্কুটারটি ফিক্সড ব্যাটারি থাকবে।
Honda Activa EV: প্রথম ঝলক সামনে এনেছে সংস্থা
সম্প্রতি EICMA 2024 হোন্ডা নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এতে রিমুভাল ব্যাটারি প্যাক দেওয়া ((Upcoming Honda Electric Scooter) হয়েছে। সংস্থার দাবি, ফুল চার্জে নয়া ই-স্কুটার ৭০ কিলোমিটার রেঞ্জ দেয়। বলে রাখা প্রয়োজন, মডেলটি সংস্থা গত বছর টোকিও মোটর শোতেও দেখিয়েছিল। সেটিও আগামী বছর লঞ্চ করতে পারে সংস্থা? সেদিকেই নজর রয়েছে সবার। তবে Honda ইলেকট্রিক নিয়ে শুরু হয়েছে জোর উন্মাদনা।
Honda Activa EV: হবে জোর টক্কর
Honda Activa EV ইলেকট্রিক স্কুটারের সরাসরি টক্কর হবে TVS iQube, Ather Rizta, 450, Ola S1 এবং Bajaj Chetak EV এর সঙ্গে হবে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গাড়ির দাম এক লাখ টাকার কাছাকাছি হতে পারে। নয়া এই ইলেকট্রিক স্কুটারে ডিজিটাল ডিসপ্লে দেওয়া হয়েছে এবং একাধিক অ্যাডভান্সড ফিচার দেওয়া হইয়েছে। এই বিষয়ে আরও জানতে আগামী ২৭ নভেম্বর রাখুন। না হলে যে কোনও শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।












Click it and Unblock the Notifications