বাজেটের দিনেই ইলেকট্রিক XUV400 এর ডেলিভারি শুরু করছে Mahindra! কেন জানেন?
Upcoming Electric Cars In India: দেশের অন্যতম বড় গাড়ি নির্মাণ সংস্থা Mahindra & Mahindra। সম্প্রতি ভারতের বাজারে ইলেকট্রিক XUV400 এর pro রেঞ্জ প্রকাশ্যে এনেছে সংস্থা। বেস মডেলের এক্স শোরুম প্রাইস পড়বে 15.49 লাখ টাকা। XUV400 এর pro রেঞ্জের তিনটি ভেরিয়েন্ট আছে।
যেমন ইসি প্রো (34.5 কিলোওয়াটের ব্যাটারি, 3.3 কিলোওয়াটের এসি চার্জার), আছে EL Pro (34.5 kWh ব্যাটারি, 7.2 kWh AC চার্জার), এবং EL Pro (39.4 kWh ব্যাটারি, 7.2 kWh AC চার্জার)। চলতি মাসের ১২ জানুয়ারি থেকে এই গাড়ির বুকিং শুরু হয়ে গিয়েছে। কিন্তু কবে পাওয়া যাবে এই গাড়ি (Upcoming Electric Cars In India) ?

Upcoming Electric Cars In India: এক নজরে ফিচার
XUV400 এর pro রেঞ্জে একেবারে নতুন (Upcoming Electric Cars In India) ইন্টিরিয়র দেওয়া হয়েছে। 26.04 সেমি ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং একটি 26.04 সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এক প্রিমিয়াম এবং আধুনিক ড্যাশবোর্ড দেওয়া হয়েছে। যাতে ডুয়েল টোন ইন্টিরিয়র দেওয়া হয়েছে।
এছাড়াও গাড়িতেও ৫০ টিরও বেশি সুবিধার সঙ্গে অ্যান্ডভান্সড কানেকটেড কার সিস্টেম, অত্যাধুনিক ড্রাইভিঙ্গ রেঞ্জ সহ একাধিক ফিচার পাওয়া যাবে। এছাড়াও ডুয়েল জোন অটোমেটিক টেম্পারেচর কন্ট্রোল, রিয়র এসি ভেন্ট এবং ওয়ারল্যাস চার্জারের সুবিধা পাওয়া যাবে এই গাড়িতে (Upcoming Electric Cars In India) ।
অন্যদিকে গাড়ির নেভিগেশন সিস্টেম অনেক বেশি আধুনিক। যা দীর্ঘ রাস্তায় ড্রাইভিংয়ের মজা দ্বিগুণ করে দিয়েছে। পাশাপাশি ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে সিস্টেম অল-ইলেকট্রিক SUV এর ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে। তবে Mahindra & Mahindra গাড়িটি অর্থাৎ ইলেকট্রিক XUV400 এর pro রেঞ্জ (Upcoming Electric Cars In India) নিয়ে কাজ করছে। একাধিক আরও আপডেট দেখা মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
Upcoming Electric Cars In India: গাড়ির রঙ এবং লুক
XUV400 প্রো রেঞ্জ একাধিক নতুন রঙে কিনতে পারবেন গ্রাহকরা। একাধিক অপশন রয়েছে। বেশির ভাগই একেবারে আকর্ষণীয়। অন্যদিকে লুক এবং ডিজাইন অনেক বেশি আকর্ষণীয়।
Upcoming Electric Cars In India: কবে পাওয়া যাবে?
আগামীকাল অর্থাৎ ১ লা ফেব্রুয়ারি থেকে গাড়িটির ডেলিভারি শুরু করবে Mahindra & Mahindra। তাৎপর্যপূর্ণ ভাবে সেদিনই বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। যদিও ডেলিভারির সঙ্গে কোনও যোগ নেই।
কলকাতা সহ সংস্থার সমস্ত ডিলারের কাছেই পাওয়া যাবে এই গাড়ি। এখনও বুকিং অপশন খোলা আছে। ডিলারের কাছে কিংবা ওয়েবসাইটে গিয়ে XUV400 বুকিং করতে পারবেন।
ছবি সৌজন্য- Mahindra XUV400/Facebook












Click it and Unblock the Notifications