Upcoming Electric Car 2024: ইলেকট্রিক গাড়ি আনছে Range Rover! BMW-Audi নাকি শিশু
Upcoming Electric Car 2024: ধীরে ধীরে ভারতে গাড়ির বাজারে নিজে জায়গা শক্ত করেছে Range Rover। এবার electric গাড়ি আনছে এই সংস্থা। ইতিমধ্যে Range Rover তাদের ইলেকট্রিক গাড়ির প্রোটোটাইম অফিসিয়াল টিজার সামনে এনেছে। একেবারে বিগ সাইজের SUV। যেখানে একাধিক অ্যাডভান্সড সেফটি ফিচার যেমন থাকবে তেমন চোখ ধাঁধানো ইন্টিরিয়ার রয়েছে।
টিজার অনুসারে, এই গাড়িটির 850 মিমি ওয়াটার ওয়েডিং ক্ষমতা থাকবে। শুধু তাই নয়, চাকা এতটাই মোটা যে যে কোনও রাস্তাতেই ছুটতে সক্ষম এই গাড়ি। টিজার সামনে আসার পর থেকেই কাউন্টডাউন (Upcoming Electric Car 2024) শুরু।

- Upcoming Electric Car 2024: কবে প্রকাশ্যে আসছে
মনে করা হচ্ছে, আগামী বছর (Upcoming Electric Car 2024) অর্থাৎ ২০২৪ সালে Range Rover তাদের প্রথম ইভি গাড়িটি প্রকাশ্যে আনতে পারে। তবে লঞ্চের তারিখ কিংবা দামের বিষয়ে সংস্থা কিছুই জানায়নি। টিজার দেখে যা মনে হচ্ছে, ইভি ভেইক্যালের চাকা অনেক মোটা। চাকায় ইভি ব্যাজিং থাকতে পারে। প্রকাশিত খবর অনুযায়ী, গাড়িটি ফ্লেক্সিবল মডুলার লজিটিউনাল আর্টিকেল প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে। পাহাড় কিংবা যে কোনও চড়াই রাস্তায় উঠতে পারার এটাই অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
- Upcoming Electric Car 2024: BMW iX, Audi Q8 e-Tron-কে টক্কর দেবে
Range Rover এর electric গাড়ি ফোর হইলার (Upcoming Electric Car 2024) জগতে বিপ্লব ঘটাবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে BMW iX, Audi Q8 e-Tron এবং Mercedes-Benz EQS SUV -কে রীতিমত চ্যালেঞ্জ জানাবে। গাড়িটির সামনে চার্জিং পয়েন্ট থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অ্যালয় হুইল থেকে টিউবলেস টায়ার থাকবে। বর্তমানে Range Rover এর যে গাড়িটি বাজারে রয়েছে তাতে 4.4 লিটারের টুইন টার্বো ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 615 PS এর হাই-পাওয়ার এবং 750 Nm এর পিক টর্ক জেনারেট করতে পারে।
- Upcoming Electric Car 2024: এয়ার ব্যাগ থেকে আধুনিক ফিচার
Range Rover-এ পাঁচ এবং সাত দুটি সিট অপশন (Upcoming Electric Car 2024) পাওয়া যাবে। একেবারে হাই-ক্লাস লাক্সারি গাড়ি। তবে ইভি ভার্সনে 107.8 kWh এর ব্যাটারি প্যাক থাকতে পারে বলে অনুমান। সিঙ্গল এবং ডুয়াল মোটর অপশন থাকবে বলে মনে করা হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুসারে এই গাড়িটি সিঙ্গল চার্জে 613 km পরজন্ত ড্রাইভিং রেঞ্জ দেবে। সিঙ্গল মোটর অপশনে 360 PS এর পাওয়ার এবং 568 Nm এর টর্ক জেনারেট করতে সক্ষম। এলিট লুকের গাড়িটিতে 12.3 ইঞ্চির ডিজিটাল ডিসপ্লের সঙ্গে মাল্টি জোন ক্লাইমেট কন্ট্রোল ফিচার থাকবে। গাড়িটিতে এয়ারব্যাগ এবং পার্কিং অ্যাসিস্টের সুবিধা পাওয়া যাবে। তবে এখন অপেক্ষা গাড়িটি কবে বাজারে আসবে।












Click it and Unblock the Notifications