Upcoming Cheapest Electric Scooters: লাখের মধ্যেই দাম হবে TVS Jupiter EV এর! সস্তায় মিলবে Burgman EV

Upcoming Cheapest Electric Scooters: ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিনে দিনে বাড়ছে। বিপুল এই চাহিদার কথা ভেবে প্রত্যেকদিনই কার্যত বিভিন্ন মডেল লঞ্চ করছে। শুধু তাই নয়, বাজেট ফ্রেন্ডলি বিভিন্ন ধরনের ই-স্কুটারও বাজারে আসছে। যেগুলি দামেও অনেক কম, রেঞ্জও তুলনামূলক অনেকটাই বেশি।

এখানেই শেষ নয়, আগামী কয়েকমাসের মধ্যে একাধিক নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে ভারতের বাজারে। সেই তালিকায় আছে TVS Jupiter EV, Suzuki Burgman EV এর মতো সেরা বাইকও। এক নজরে দেখে নিন এই দুই ই-স্কুটারের খুঁটিনাটি তথ্য।

Upcoming Cheapest Electric Scooters

Upcoming Cheapest Electric Scooters: TVS Jupiter EV

Auto Expo -তে টিভিএস মোটর প্রথম CNG স্কুটার লঞ্চ করেছে। যা খবর, খুব শীঘ্রই সংস্থা আরও একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে। আর সেটি হল Jupiter EV। বর্তমানে বাজারে Jupiter এর পেট্রোল ভার্সন রয়েছে। তবে নয়া EV Jupiter ডিজাইন একেবারেই আলাদা হবে বলে মনে করা হচ্ছে। একেবারে নতুন একটা ডিজাইন দেখা যাবে। ডেলি ইউজের কথা মাথায় রেখেই TVS Jupiter EV লঞ্চ করতে পারে সংস্থা।

এখনও পর্যন্ত TVS Jupiter EV এর দামের এই বিষয়ে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে দাম এক লাখের (Upcoming Cheapest Electric Scooters) কাছাকাছি হতে পারে। ব্যাটারি কিংবা রেঞ্জের বিষয়েও জানানো হয়নি। মনে করা হচ্ছে iqube ইলেকট্রিক স্কুটারটির ধারে কাছেই TVS Jupiter EV ব্যাটারি এবং রেঞ্জ হতে পারে।

Upcoming Cheapest Electric Scooters: Suzuki Burgman EV

Suzuki খুব শীঘ্রই ভারতের মাটিতে Burgman EV ভার্সন লঞ্চ হতে পারে। চলতি বছরের শেষে এই স্কুটার লঞ্চ হতে পারে। Suzuki Burgman খুবই জনপ্রিয় একটি স্কুটার। সেটি আছে পেট্রোল ভেরিয়েন্টে। এখনও পর্যন্ত Suzuki Burgman EV এর বিষয়ে কিছু জানা যায়নি। তবে রেঞ্জ 90km-110km এর আশেপাশে হতে পারে বলে মনে করা হচ্ছে। Burgman EV এর ডিজাইনও আলাদা হতে পারে বলে মনে করা হচ্ছে। দামও (Upcoming Cheapest Electric Scooters) একেবারে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও আগামী কয়েকমাসের মধ্যে একাধিক ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে লঞ্চ করবে বলে জানা যাচ্ছে। যেগুলির দাম এক লাখ টাকার (Upcoming Cheapest Electric Scooters) কাছাকাছি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+