Upcoming Cars in India: সিঙ্গল চার্জেই দীঘা! Citroen eC3 এর বাজার কাড়তে নতুন বছরেই বাজারে Tata Punch EV
Upcoming Cars in India: কবে বাজারে আসবে Tata Motors-এর মিড সেগমেন্টের গাড়ি Punch EV! তা নিয়ে দীর্ঘ প্রতীক্ষায় গাড়িপ্রেমীরা। টাটার অন্যতম বিক্রিত গাড়িগুলির মধ্যে জায়গা করে নিয়েছে Punch। কিন্তু Punch EV নিয়ে ক্রেতাদের মধ্যে উৎসাহ অনেকটাই বেশি। অবশেষে অবসান ঘটতে চলেছে প্রতীক্ষার।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালেই বাজারে (Upcoming Cars in India) আসবে Tata Punch EV! ফাইভ সিটার ফ্যামিলি কার এটি।

Upcoming Cars in India: সিঙ্গল চার্জে চলে যান দিঘা
Tata Motors-এর Punch EV এর ফিচার কিংবা ড্রাইভিং রেঞ্জের বিষয়ে কিছুই (Upcoming Cars in India) জানায়নি সংস্থা। তবে মনে করা হচ্ছে নয়া এই ইভি ভার্সনে Tata Tiago EV এর মতোই 24 kWh এর মতো ব্যাটারি সেটআপ থাকতে পারে। এই ব্যাটারি ফুল চার্জ হলে 350 km পর্যন্ত ছুটতে পারে। অর্থাৎ সিঙ্গল চার্জে কলকাতা থেকে দিঘা সহজেই পৌঁছে যাওয়া যাবে। কলকাতা থেকে দিঘার দূরত্ব প্রায় ২০০ কিমি। গাড়িতে দুটি ব্যাটারি সেটআপ থাকতে পারে।
Upcoming Cars in India: Citroen eC3 -কে টক্কর
এছাড়াও এই ফ্যামিলি কারে ১৫ এবং ১৬ ইঞ্চির টায়ার সাইজ দেওয়া থাকতে পারে। তবে Tata Motors-এর Punch EV বাজারে থাকা Citroen eC3 -কে টক্কর দেবেই। Citroen eC3 - এর বেস মডেলের এক্স-শোরুম প্রাইস 11.61 লাখ টাকা।
Tata Punch EV এর এক্স-শোরুম দাম 12 লাখ টাকা পর্যন্ত হতে পারে। জানা যাচ্ছে, বেশ কয়েকটি ভেরিয়েন্ট Tata Punch EV-এর নিয়ে আসতে পারে (Upcoming Cars in India) সংস্থা।
Upcoming Cars in India: একাধিক বদলের সম্ভাবনা
Tata Punch EV -তে বেশ কিছু বদল দেখা (Upcoming Cars in India) যেতে পারে। বিশেষ করে বাজারে থাকা Tata Punch -এর পেট্রোল ভার্সনের ফ্রন্ট এবং রিয়র লুকের থেকে আলাদা হতে পারে গাড়ির সামনে চার্জিং পয়েন্ট দেওয়া থাকতে পারে। Tata Punch -এর সিএনজি ভার্সন রয়েছে। তবে নতুন Tata Punch EV -তে নিউ জেনারেশন হেডলাইট এবং টেইল লাইট থাকবে। তবে ইভি ভার্সনে লম্বা কিংবা চওড়ায় কোনও পরিবরন নাও করতে পারে টাটা মোটর্স। তবে Tata Punch EV -তে একেবারে নতুন ডিজাইনের অ্যালয় হুইল থাকতে পারে, টিউবলেস টায়ার থেকে শুরু করে ফার্স্ট চার্জিংয়ের সুবিধা মিলবে।
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে Tata Punch EV ভারতের বাজারে (Upcoming Cars in India) লঞ্চ করা হতে পারে।












Click it and Unblock the Notifications