Upcoming Cars in India: 2024 Kia Sonet-এর পর্দা উঠল! টক্কর হবে Mahindra Scorpio N-এর সঙ্গে

Upcoming Cars in India: দীর্ঘ প্রতীক্ষার অবসান! মিড সেগমেন্টের SUV 2024 Kia Sonet এর পর্দা তুলল Kia Motors। আগামী ২০ ডিসেম্বর থেকে এই গাড়ির বুকিং শুরু হবে। যদিও Kia Motors-এর তরফে এখনও এই গাড়ির দাম কিংবা ডেলিভারি ডেট নিয়ে কিছুই জানায়নি।

তবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সাল থেকেই SUV 2024 Kia Sonet -এর ডেলিভারি (Upcoming Cars in India) শুরু করতে পারে সংস্থা।

Upcoming Cars in India

  • Upcoming Cars in India: অনেক বেশি আকর্ষণীয়

পুরানোর গাড়ির থেকে নতুন 2024 Kia Sonet অনেক বেশি আকর্ষিণীয় এবং বোল্ড! ফ্রন্ট লুক অনেক বেশি আকর্ষণীয় করে তোলা হয়েছে। লাইটের অংশগুলি একেবারে নতুন ভাবে তৈরি করা হয়েছে। গাড়িতে LED হ্যান্ডল্যাম্প এবং ডিআরএল দেওয়া হয়েছে। এছাড়াও 10.25 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে। একেবারেই ফাইভ সিটার এই গাড়ি। তবে সুরক্ষার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। রয়েছে এয়ারব্যাগ।

  • Upcoming Cars in India: ম্যানুয়াল-অটোমেটিক অপশন

নতুন facelift Sonet এ HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+, এবং X-Line মোট সাতটি ভেরিয়েন্ট অফার করা হয়েছে। গ্রাহকদের পছন্দের কথা ভেবে ১১টি আকর্ষিণীয় রঙের অপশন রাখা হয়েছে। গাড়িতে অনেক বেশি আকর্ষণীয় ফগ ল্যাম্প দেওয়া হয়েছে। SUV 2024 Kia Sonet-এ তিনটি ইঞ্জিন অপশন পাবেন ক্রেতারা। 2024 Kia Sonet- এ লেভল ১ অ্যাডভান্সড ড্রাইবার অ্যাসিসটেন্টের সুবিধা পাবেন। এই সিস্টেমের সেন্সরে গাড়ি চলবে। যে কোনও আপদকালীন মুহূর্ত ড্রাইভারকে সতর্ক সতর্ক করবে। নয়া এই এসইউভিতে সম্পূর্ণ নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। অটোম্যাটিক এবং ম্যানুয়াল দুটি অপশনেও মিলবে এই গাড়ি।

  • Upcoming Cars in India: 114 bhp পাওয়ার জেনারেট করতে সক্ষম

সংস্থা 2024 Kia Sonet এ শুধু লুকেই বদল এনেছে। ইঞ্জিনে বিশেষ কোনও বদল আনা হয়নি। SUV-1.2 লিটার পেট্রোল ইঞ্জিন 82 bhp শক্তি এবং 115 Nm পিক টর্ক উৎপন্ন করে। 1.5 লিটারের ডিজেল ইঞ্জিনও আছে। যা 114 bhp এর পাওয়ার এবং 250 Nm এর হাইটর্ক জেনারেট করতে সক্ষম। শুধু তাই নয়, কিয়া সোনেটে (Kia Sonet) 1.0 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনের অপশনও রয়েছে। যা 118 bhp এর পাওয়ার এবং 172 Nm এর টর্জ জেনারেট করতে সক্ষম। এই গাড়িতে 5 স্পিড এবং 6 স্পিড দুটো গিয়ারবক্সের অপশন রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+