Upcoming Bikes in India: টক্কর হবে Hero Mavrick 440 এর সঙ্গে! আসছে Yezdi Streetfighter 334
Upcoming Bikes in India: ভারতের অটো সেক্টরে Yezdi মোটরস নিজেদের জায়গা শক্ত করেছে! খুব শীঘ্রই বাজারে আসতে পারে সংস্থার নয়া বাইক Yezdi Streetfighter 334। গত মাসখানেক আগে একটি ইভেন্টে সংস্থা এই বাইকের ঝলক সামনে আনে! আর তা রাইডারদের বেশ নজর কাড়ে। যা খবর, খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে পারে Yezdi Streetfighter 334। একেবারে অন্যলুকে বাজারে আনতে চলেছে সংস্থা। ইঞ্জিন থেকে শুরু করে ডিজাইন, প্রত্যেক ক্ষেত্রে চমক থাকবে বলে দাবি সংস্থার।
সম্প্রতি Yezdi Streetfighter 334 এর একটি ভিডিও সামনে এসেছে। একেবারে ডেভালোপমেন্ট ফেজে এই বাইক রয়েছে বলে দেখা যাচ্ছে। নয়া Streetfighter 334 বাইকটি রেট্রো থিমের উপর তৈরি করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনেও বদল থাকছে বলে খবর। একনজরে দেখে নিন বাইকের ফিচার এবং স্পেসিফিকেশন (Upcoming Bikes in India) সংক্রান্ত তথ্য।

- Upcoming Bikes in India: ইঞ্জিন ক্ষমতা
Yezdi Streetfighter 334 বাইকটিতে 334cc এর শক্তিশালী ইঞ্জিন (Upcoming Bikes in India) দেওয়া হয়েছে। এই ইঞ্জিন Yezdi অ্যাডভেঞ্চার বাইকেও ব্যবহার করা হয়েছে। যেখানে Dual Exhaust System দেওয়া হয়েছে। Yezdi Streetfighter 334 বাইকে ব্যবহৃত ইঞ্জিন 29.3 Bhp পাওয়ার এবং 28.2 Nm এর টর্ক জেনারেট করতে পারে। বাইকের ইঞ্জিন 6- স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। রাইডারের সুবিধার কথা ভেবে অ্যাসিস্ট ক্লাচ এবং স্লিপার দেওয়া হয়েছে।
- Upcoming Bikes in India: ফিচার
Yezdi Streetfighter 334 এর ডিজাইন একেবারেই আলাদা। এতে LED হ্যাডল্যাম্প, আকর্ষণ ফুয়েল ট্যাঙ্ক এবং LED ইন্ডিকেটর দেওয়া হয়েছে। বাইকে 320mm এর ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং 240mm এর রিয়র ব্রেক দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল অ্যান্টি ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। পাশাপাশি Yezdi Streetfighter 334 বাইকে টুইন পড অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, চওড়া হ্যান্ডেলবার, বাম পাশের সুইচগিয়ারে টগল বোতাম দেওয়া হয়েছে বলে খবর। টেলিস্কোপিক ফর্ক এবং মনোশক ইউনিটও (Upcoming Bikes in India) এতে পাওয়া যাবে।
- Upcoming Bikes in India: দাম
ভারতীয় বাজারে Yezdi বাইকের দাম 2.06 লাখ টাকা থেকে শুরু হয়। ভেরিয়েন্ট এবং মডেল হিসাবে দাম (Upcoming Bikes in India) বাড়বে। Yezdi এর সবথেকে সস্তার বাইক Yezdi রোডস্টার। এছাড়াও কোম্পানির ঘরে রয়েছে Yezdi অ্যাডভেঞ্চার সহ একাধিক বাইক। তবে Streetfighter 334 চলতি বছরেই লঞ্চ করবে বলে খবর। Yezdi Streetfighter 334 এর এক্স-শোরুম প্রাইস 2.10 লাখ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। Yezdi এর নয়া Streetfighter 334 এর সঙ্গে জোর টক্কর হবে Hero Mavrick 440 এবং Honda CB350RS বাইকগুলির সঙ্গে।












Click it and Unblock the Notifications