Upcoming Bikes In August 2024: অগাস্ট জুড়ে শুধুই ধামাকা! আসছে BSA Gold Star থেকে TVS Zeppelin R

Upcoming Bikes In August 2024: শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম। আর এই সময় অনেকেই নতুন জিনিস ঘরে আনতে পছন্দ করেন। কেউ যদি এই সময় বাইক কিনতে চান বা কাকে বাইক উপহার দিতে চান, তাহলে নতুন মডেলই কেনা ভাল।

হিরো, টিভিএস, বিএসএ-র মতো সংস্থাগুলি এমন অনেক নতুন মডেল বাজারে এনেছে বা আনছে। অগাস্ট মাসে বাইক কিনতে (Upcoming Bikes In August 2024) চাইলে এই মডেলগুলি সম্পর্কে জেনে রাখা প্রয়োজন।

Upcoming Bikes In August 2024

Upcoming Bikes In August 2024: BSA Gold Star

স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ অগাস্ট (Upcoming Bikes In August 2024) বাজারে আসছে বিএসএ গোল্ডস্টার বাইকটি (BSA Gold Star) । এতে থাকছে ৬৫০ সিসি-র ইঞ্জিন। একটি মডেলে থাকবে পেট্রোল ইঞ্জিনও। এছাড়া উপরি পাওয়া হল, ইঞ্জিনের সঙ্গে থাকা ম্যানুয়াল ট্রান্সমিশন। এই বাইকের এক্স শো-রুম দাম হতে পারে সাড়ে ৩ লক্ষ টাকা।

Upcoming Bikes In August 2024: TVS Zeppelin R

অগস্টেই (Upcoming Bikes In August 2024) বাজারে আসছে টিভিএসের একটি বাইক (TVS Zeppelin R) । এতে রয়েছে ২২০ সিসির ইঞ্জিন। বাইকের মাইলেজ থাকছে ৪৪ কিমি প্রতি লিটার। ১৩০ কিমি প্রতি ঘণ্টায় ছুটবে টিভিএস জেপেলিন আর বাইকটি। ভারতের বাজারে দেড় লক্ষ টাকা দামে বিক্রি হবে এই বাইক।

Upcoming Bikes In August 2024: Hero 450 ADV

হিরো-র নতুন বাইকের নাম Hero 450 ADV। এই বাইকে থাকছে ৪৫০ সিসির ইঞ্জিন। ২৫ কিমি প্রতি লিটারের মাইলেজ থাকবে এই বাইকে। ১৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে এই বাইক। এই বাইকেও থাকছে ম্যানুয়াল ট্রান্সমিশন। এই মডেলের পেট্রোল ইঞ্জিনও আসতে পারে বাজারে। বাজারে আসছে ২৮ অগস্ট। এই বাইকের বা হবে ২ লক্ষ টাকার বেশি। ভারতে ২ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি হতে পারে এই বাইক। এই বাইকের ছবিও ফাঁস (Upcoming Bikes In August 2024) হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

Upcoming Bikes In August 2024: OLA bike

এছাড়াও একটি আধুনিক ইলেকট্রিক বাইক আনছে ওলা (OLA)। তবে সেটি আসতে পারে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে। আগামী বছরের প্রথমার্ধেই ক্রেতারা সেই বাইক কিনতে পারবেন বলে সূত্রের খবর। তবে বাইকের ফিচারের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি (Upcoming Bikes In August 2024)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+