মাত্র ৫০০ টাকা দিলেই হাতে আসবে ১০০ কোটি আধারের তথ্য! খবরে কী বলল ইউআইডিএআই

আধারের তথ্য ফাঁস নিয়ে বারবার অভিযোগ উঠেছে। আবারও নতুন অভিযোগ সামনে এল।

বিভিন্ন সরকারি কাজে আধারের তথ্য বাধ্যতামূলক করে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। সাধারণ মানুষ আধারের তথ্য দিয়ে সুবিধা পেতে পারবেন। সরকারের উদ্দেশ্য সঠিক লোকের হাতেই যেন সুবিধা পৌঁছয়। তবে আধার নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না।

মাত্র ৫০০ টাকা দিলেই হাতে আসবে ১০০ কোটি আধারের তথ্য! খবরে চাঞ্চল্য

আধারের তথ্য ফাঁস নিয়ে বারবার অভিযোগ উঠেছে। আবারও নতুন অভিযোগ সামনে এল। যদিও আধার কর্তৃপক্ষ বারবার বলার চেষ্টা করেছেন যে আধার ইকোসিস্টেম এমনভাবে তৈরি হয়েছে যাতে 'ডেটা সিকিউরিটি ও প্রাইভেসি' বজায় রাখা যায়। এই খবরকে অস্বীকার করে বিবৃতিও দেওয়া হয়েছে।

যদিও ট্রাইবুনের করা এক অন্তর্তদন্তে অন্য তথ্য সামনে এসেছে। দাবি করা হচ্ছে, ১২ ডিজিটের আধার নম্বর একেবারেই সহজলভ্য। যেকেউ চাইলেই তা পেতে পারে। সংবাদমাধ্যমটির দাবি, তাঁদের রিপোর্টার হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে অগন্তুক একজনের কাছ থেকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে তথ্য পেয়েছে।

সেই এজেন্টকে পেটিএমের মাধ্যমে ৫০০ টাকা দেওয়ার পর দশ মিনিটের মধ্যে লগইন আইডি ও পাসওয়ার্ড চলে এসেছে। যা থেকে ১০০ কোটি আধার নম্বরের হাতে চলে আসছে। সেখানে নম্বর দিলেই ভারতের যেকোনও নাগরিকের নাম, ঠিকানা, ফটো, ফোন নম্বর, ইমেল পাওয়া যাচ্ছে।

আরও অভিযোগ, আর মাত্র তিনশো টাকা দিলেই এজেন্টরা আধার কার্ড প্রিন্ট করায় সাহায্যকারী সফটওয়্যার হাতে তুলে দিচ্ছে। এই ঘটনা সামনে এলে সংবাদ প্রকাশিত হয়েছে। এখন দেখার সরকার এই নিয়ে কী পদক্ষেপ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+