Unified Pension Scheme: সরকারি কর্মীদের জন্য বড় উপহার মোদীর! নয়া পেনশন স্কিমে সিলমোহর

Unified Pension Scheme: সামনেই উৎসবের মাস। গনেশ পুজো দিয়ে শুরু হবে উতসব। আর তার আগেই সরকারি কর্মচারীদের বড় উপহার দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। পেনশন স্কিমে দীর্ঘদিন ধরেই বদলের দাবি জানিয়ে আসছিল সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠন।

আর সেই বিষয়টিকে মাথায় রেখেই ইউনিফাইড পেনশন স্কিম (Unified Pension Scheme) এ অনুমোদন দিল নরেন্দ্র মোদী সরকার। এর ফলে বেসিকের বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন সরকারি কর্মচারীরা। এতে প্রায় ২৩ লাখ সরকারি কর্মী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। তবে কর্মচারীকে এনপিএস কিংবা ইউপিএসের মধ্যে একটি বেঁছে নিতে হবে।

Unified Pension Scheme

বলে রাখা প্রয়োজন, কর্মচারীদের সুনিশ্চিত পেনশন, পারিবারিক পেনশন এবং সুনিশ্চিত নুন্যতম পেনশন দিতে চায় মোদী সরকার। আর সেই লক্ষ্য নিয়েই ডক্টর সোমনাথ কমিটি গঠন করা হয়। এই কমিটি সম্প্রতি একটি রিপোর্ট জমা দেয়। অন্যান্য দেশের পেনশন স্কিম এবং বিভিন্ন বিষয়ে চর্চা করে এই রিপোর্ট জমা দেওয়া হয়।

আজ শনিবার মন্ত্রিসভার বৈঠক ছিল। বৈঠকে ইউনিফাইড পেনশন স্কিম (Unified Pension Scheme) এ অনুমোদন পড়ে। কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এদিনের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরির পর যাতে সুনিশ্চিত পেনশন পান সেজন্যই পদক্ষেপ করা হয়েছে।

Unified Pension Scheme: এই স্কিমে পাচটি পিলার!

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আমরা বিশ্বের বিভিন্ন পেনশন স্কিমগুলিকে নিয়ে চর্চা করেছিল। পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। আর এরপরেই ভারতের অর্থনৈতিক অবস্থাকে মাথায় রেখে ইউনিফাইড পেনশন স্কিম (Unified Pension Scheme) আনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এদিনের বৈঠকে মন্ত্রিসভা এই স্কিমকে অনুমোদন দিয়েছে। খুব শীঘ্রই এই লাগু হবে বলে জানান অশ্বিনী বৈষ্ণব।

তিনি জানিয়েছেন, এই স্কিমে পাঁচটি পিলার রয়েছে। কর্মচারীদের একটাই দাবি ছিল যে, সুনিশ্চিত পেনশন। গুরুত্বপূর্ণ একটি দাবি। এই বিষয়ে সম্পূর্ণ রিসার্চ করা হয়। এরপরেই একটি প্রক্রিয়ার মাধ্যমে এই স্কিমে ৫০ শতাংশ নিশ্চিত পেনশন যোজনা নিয়ে আসা হয়েছে।

Unified Pension Scheme: কত টাকা পেনশন মিলবে?

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অ্যামাউন্ট অবসরের আগে ১২ মাসের অ্যাভারেজ বেসিক পে'র ৫০ শতাংশ দেওয়া হবে। এই পেনশন পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীকে ২৫ বছর চাকরি করতে হবে। কর্মজীবন ২৫ বছরের কম এবং ১০ বছরের বেশি হলে প্রিপোরশনেট পেনশনের অধিকারী হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+