Union Budget 2025-26: বছরে ১৫ থেকে ২০ লাখ টাকা আয়? প্রতিবেদনটি কখনই এড়িয়ে যাবেন না তাহলে

Union Budget 2025-26: আগামী ১লা ফেব্রুয়ারি আগামী অর্থ বছরের জন্য বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। তিনি দেশের প্রথম যিনি একসঙ্গে এতবার অর্থবাজেট পেশ করতে চলেছেন। মনে করা হচ্ছে এবার একগুচ্ছ একাধিক জনমোহনী ঘোষণা থাকতে পারে মোদীর বাজেটে।

শুধু তাই নয়, মধ্যবিত্তের কথা ভেবে করেও বিপুল ছাড় এবার দেওয়া হতে পারে বলেও গুঞ্জন। বিশেষ করে ১০ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে সম্পূর্ণ কর (TAX) মিলতে পারে। অন্যদিকে ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রেও মিলতে পারে বড় ছাড় (Union Budget 2025-26) ।

Union Budget 2025-26

Union Budget 2025-26: ১৫ থেকে ২০ লাখ আয়ে মিলবে স্বস্তি!

মুদ্রাস্ফীতির প্রভাব কমাতে গত কয়েক বছরে একাধিক পদক্ষেপ নিয়েছে। কার্যত পরিস্থিতি তাও কার্যত হাতের বাইরে সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। এই অবস্থায় এবার কর ছাড়ের পথে হাঁটতে পারেন নির্মলা সীতারমণ। যা খবর, ১৫ থেকে ২০ লাখ টাকা যে সমস্ত মানুষের রোজগার তাদের জন্য এবার নতুন কর কাঠামো নরেন্দ্র মোদী সরকার ঘোষণা করতে পারেন বলে শোনা যাচ্ছে। আর তা হলে নয়া কাঠামোয় কর কমে ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে। আগে ৩০ শতাংশ পর্যন্ত কর দিতে হতো।

শুধু তাই নয়, এক্ষেত্রে একটা বৈষ্যমের বিষয়টিও সামনে আসছিল। অনেকেই দাবি ছিল, বছরে ১৫ লাখ টাকা রোজগার করলেও ৩০ শতাংশ কর দিতে হচ্ছে। সবদিক ভেবেই এবার কর কমানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Union Budget 2025-26: ১০ লাখ টাকা পর্যন্ত কর ছাড়?

গতবারেই কর ছাড়ের দিকে নজর ছিল গোটা দেশের। কিন্তু তেমন সন্তোষজনক কিছু হয়নি। এবার আশা করা হচ্ছে বড় কিছু কর ছাড়ের ক্ষেত্রে ঘটতে পারে। আর তা হলে ১০ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কর ছাড়ের ঘোষণা নির্মলার বাজেটে এবার হতে পারে বলে গুঞ্জন। অর্থাৎ কোনও ব্যক্তি যদি বার্ষিক আয় ১০ লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে ওই ব্যক্তিকে কোনও ট্যাক্স দিতে হবে না। আর এই ঘোষণা হলে ব্যাপক উপকৃত হবে মধ্যবিত্ত মানুষ।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কিছু ঘোষণা করা হয়নি। তবে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই সংক্রান্ত খবর ঘিরে বাড়ছে আশার আলো। তবে আগামী ১লা ফেব্রুয়ারির বাজেটে কি থাকে সেদিকেই এখন নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+