Union Budget 2024: অন্তর্বর্তী বাজেটে অনেক কিছু থাকতে পারে! তবে যেসব ঘোষণা আশা করা অনুচিত

অন্তর্বর্তী বাজেট। সেটি আবার ভোটের মুখে। সেই কারণে একদিকে সরকারের ওপরে যেমন চাপ রয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক। এই দুইয়ের সংঘাতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এখন কোন পথে যান এখন সেটাই দেখার। তবে নতুন সরকার গঠনের পরে জুলাইয়ে বাজেট পেশের আগের কয়েকমাসের আর্থিক রোডম্যাপ এই বাজেটে থাকতে চলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাশার পারদ চড়লেও এবারের অন্তর্বর্তী বাজেটে বড় কোনও ঘোষণার সম্ভাবনা নেই। যে কয়েকটি জিনিস ঘোষণার সম্ভাবনা নেই, সেগুলি হল,

বাজেট ২০২৪

  • সরকার এই অন্তর্বর্তী বাজেটে কোনও নীতিতে বড় কোনও পরিবর্তন আনবে না। কারণ নির্বাচন সামনে। বাজেটে প্রাথমিকভাবে দীর্ঘমেয়াদী আর্থিক কৌশলগুলির পরিবর্তনে তাৎক্ষণিক ব্যয় সম্বোধন করা হবে।
  • কর কাঠামোয় কোনও সংস্কার সাধারণভাবে পূর্ণাঙ্গ বাজেটে করা হয়ে থাকে। সেই কারণে সাধারণ মানুষ থেকে কর্পোরেট, তাঁদের কর ছাড়ের বিষয়টি থাকতে পারে জুলাইয়ের পূর্ণাঙ্গ বাজেটে, সেই কারণে তাঁদের অপেক্ষা করা ছাড়া কোনও গতি নেই।
  • অন্যদিকে এই বাজেটে সামাজিক খাতের প্রকল্পগুলিকে ফোকাস করা হলেও, অন্তর্বর্তী বাজেটে নতুন ও বড় কোনও কল্যাণমূলক কর্মসূচি সরকার সম্ভাবত নেবে না। যে কোনও উদ্যোগের জন্য ব্যাপক আর্থিক প্রতিশ্রুতি প্রয়োজন। যা নির্বাচন পরবর্তী পূর্ণাঙ্গ বাজেটেই পাওয়ার সম্ভাবনা।
  • মোদী সরকারের রাজকোষে ঘাটতি কমাতে নতুন কোনও পদক্ষেপ এই অন্তর্বর্তী বাজেটে নাও দেখা যেতে পারে। সাধারণভাবে পূর্ণাঙ্গ বাজেটে কঠোর আর্থিক শৃঙ্খলা বাস্তবায়নের কথা বলা হয়ে থাকে। অন্যদিকে অন্তর্বর্তী বাজেটে খানিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা হয়।
  • সাধারণভাবে অন্তর্বর্তী বাজেটে কোনও বড় পরিবর্তন বা জটিল নিয়ন্ত্রণের কথা বলা হয় না। তা রেখে দেওয়া থাকে পূর্ণাঙ্গ বাজেটের জন্য। সেখানেই বিভিন্ন নীতিগত দিক নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার সুযোগ থাকে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+