Union Budget 2024: অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রীর কাছ থেকে যে কয়েকটি জিনিস সর্বোচ্চ প্রত্যাশিত
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট ভাষণের জন্য তৈরি। এটি তাঁর টানা ষষ্ঠবারের বাজেট বক্তৃতা। যেহেতু এই বাজেট একটি অন্তর্বর্তী বাজেট, সেই কারণে কোনও বড় ধরনের সংস্তার কিংবা বরাদ্দ ঘোষণা আশা সেখান থেকে করা হচ্ছে না। তবে বিশেষজ্ঞরা মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নির্বাচনের আগে বেস কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন।
এর মধ্যে রয়েছে রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে মূলধন ব্যয় কমানো, ভর্তুকি ছাঁটাই এবং মহিলা, কৃষক, দরিদ্র ও যুবকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ।

- সংসদের বাজেট অধিবেশনের ঠিক আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি যুব, মহিলা, কৃষক ও দরিদ্রদের মধ্যে কোনও বিভাজন না তৈরি করে, গোষ্ঠীগুলির উন্নয়নের বার্তা দিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন, যুব ও মহিলারা আমাদের খাদ্যে নিরাপত্তা দেয়। কৃষকদের উন্নতির জন্য আরও কিছু সমর্থনের প্রয়োজন। তাঁদের উন্নতির দিকে মনোনিবেশ করতে হবে। ফলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এইসব মানুষদের জন্য বাজেট ঘোষণায় কিছু না কিছু রাখতে পারেন।
- দক্ষতা বৃদ্ধি করতে আরও টাকা বরাদ্দ করতে পারে সরকার। অন্তর্বর্তী বাজেটে সেই খাতে বরাদ্দ ১০ শতাংশ বৃদ্ধি করা হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যএাজনা চালু করা হয়েছে। এই স্কিমটি বিনামূল্যে স্বল্প-মেয়াদী দক্ষতা প্রশিক্ষণ দিয়ে থাকে।
- অনানুষ্ঠানিক সেক্টরের জন্য প্রয়োজনীয় সহায়তা করার কথা ঘোষণা করতে পারে সরকার। বিশেষ করে সংস্থাগুলিকে ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যবস্থা ঘোষণা করতে পারে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন বাজেটে দেশের এমএসএমই-কে সমর্থন করার ওপরে জোর দেওয়া হতে পারে।
- রাজস্ব ঘাটতি মেটাতে পদক্ষেপ নিতে পারে সরকার। সংসদের শীতকালীন অধিবেশনের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, এনডিএ সরকার সামাজিক কল্যাণ ব্যয়ের সঙ্গে আপস না করে আর্থিক বিচক্ষণতার দিকে মনোনিবেশ করবে। সরকার অই আর্থিক বছরের বাজেটে রাজস্ব ঘাটতির জিডিপি কমাতে চায় বলেও উল্লেখ করেছিলেন তিনি।
- বিশেষজ্ঞরা আশা করছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সরকারি ক্যাপেক্স ব্যয়ের ওপরে কেন্দ্রের পরিকল্পনাগুলির জন্য গভীরভাবে পর্যবেক্ষণ করবেন, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে বিবেচিত। তাঁরা বলছেন, পাবলিক ক্যাপেক্সের ওপরে ফোকাস বৃদ্ধি করে সরকার দেশের পরিকাঠামো ঘাটতি মোকাবিলা করতে উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে পারে।












Click it and Unblock the Notifications