Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Union Budget 2024-25: পারদ চড়ছে প্রত্যাশার! মঙ্গলেই বাজেট পেশ করবেন নির্মলা

Union Budget 2024-25: তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Modi)। শরিকদলের সঙ্গে হাত মিলিয়ে দিল্লির মসনদে তৈরি হয়েছে এনডিএ সরকার। সরকার গঠনের পরেই পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। আগামী ২০২৪-২৫ অর্থ বছরের জন্য বাজেট পেশ করলেন কেন্দ্রিয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।

তা কবে পেশ হবে তা নিয়ে গত কয়েকদিন ধরেই জোর জল্পনা চলছিল। আর এর মধ্যেই বাজেট পেশের দিন (Union Budget 2024-25) ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)।

Union Budget 2024-25

সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বার্তা দিয়েছেন তিনি। রিজেজু'র ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ জুলাই সংসদে বাজেট (Union Budget 2024-25) পেশ করবেন নির্মলা সীতারমণ। তার একদিন আগে অর্থাৎ ২২ জুলাই সংসদে বাজেট অধিবেশন। যা আগামী ১২ অগস্ট চলবে বলে জানিয়েছেন কিরণ রিজেজু।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু' বাজেট অধিবেশন ডাকার সুপারিশে ইতিমধ্যে ছাড় দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। এরপরেই প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, এবার সপ্তম বারের জন্য বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। যা রেকর্ড বলছেন বিশ্লেষকরা। অর্থমন্ত্রী হিসাবে সবথেকে বেশিবার ইউনিয়ন বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণই। যদিও এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক বার কেন্দ্রীয় বাজেট পেশ করার রেকর্ড রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের নামে। উনি ছয়বার বাজেট পেশ করেছেন। কিন্তু ২৩ জুলাই তৈরি হবে নতুন ইতিহাস।

গত ১ ফেব্রুয়ারি দ্বিতীয় মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন নির্মলা। এবার পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024-25) পেশ হবে। আর তা নিয়ে ক্রমশ চড়ছে প্রত্যাশার পারদ। ইলেকট্রিক ভেইক্যাল সহ একাধিক সেক্টর এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছে।

পাশাপাশি কর ব্যবস্থায় বদলের আশা দেখছেন সাধারণ চাকরিজিবি মানুষ। তবে বর্তমানে মূল্যবৃদ্ধি বড় একটা সমস্যা। আর তা নিয়ন্ত্রণে যাতে সরকার কিছু এবারের বাজেটে (Union Budget 2024-25) ঘোষণা করে তা নিয়ে আবেদন মানুষের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+