Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Union Budget 2022: বাজেট পেশের আগে ৫ বড় চ্যালেঞ্জ নির্মলা সীতারমনের সামনে

Union Budget 2022: ১ ফেব্রুয়ারি বাজেট পেশ! ৫ বড় চ্যালেঞ্জ নির্মলা সীতারমনের সামনে

রাত পেরোলেই পয়লা ফেব্রুয়ারি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ (union budget 2022) করবেন সংসদে। কিন্তু তার আগে দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে চতুর্থবার বাজেট পেশ করবেন। দেশের অর্থনীতিকে (economy) গতিশীল করতে হলে এই বাজেটে একাধিক চ্যালেঞ্জের (challenge)মোকাবিলা করতে হবে তাঁকে।

বেকারত্ব নিয়ে পদক্ষেপ

বেকারত্ব নিয়ে পদক্ষেপ

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এবারের বাজেটে দেশের বেকারত্ব কমাতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে হবে। সেই কাজটা যথেষ্টই চ্যালেঞ্জের। সেক্ষেত্রে কর্মসংস্থান বাড়ানোর বিষয়টি সব থেকে বড় দরকার। কেননা করোনা মহামারীর পর থেকে দেশে বেড়েছে বেকারত্বের হার। সিএমআইই-র মতে দেশে বেকারত্বের বর্তমান হার ৬.৯%। এর মধ্যে শহুরে বেকারত্বের হার ৮.৪% এবং গ্রামীণ বেকারত্বের হার ৬.২%। বেকারত্ব কমাতে গেলে এমএনআরইজিএতে বরাদ্দের পরিমাণ বাড়াতে যেমন হবে, ঠিক তেমনই শহরের বেকারত্ব কমাতে উল্লেখ্য পদক্ষেপ নিতে হবে।

মুদ্রাস্ফীতি

মুদ্রাস্ফীতি

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার কাজটিও বেশ চ্যালেঞ্জের। মুদ্রাস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। দেশে খুচরো মুদ্রাস্ফীতি ৫.৫৯ শতাংশ এবং পাইকারি মুদ্রাস্ফীতি ১৩.৫৬ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে যেমন অর্থমন্ত্রীকে সঞ্চয় বাড়ানোর দিশা দিতে হবে, অন্যদিকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে।

সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবা

সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবা

বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবাকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে কম খরচে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেব পান সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। এব্যাপারে বিশেষজ্ঞজের মত হল, বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত ৩ শতাংশ বরাদ্দ করা উচিত।

আয়করে ছাড়

আয়করে ছাড়

এই মুহূর্তে যাঁরা কর্মরত রয়েছেন, তাঁদের আয়করে ছাড়ের বিষয়টি অর্থমন্ত্রীকে নজরে রাখতে হবে। কেননা গত কয়েকবছরে মোদী সরকার আয়করে ছাড়ের পরিমাণ বাড়ায়নি। যার ফলে খরচ বৃদ্ধির মধ্যে চাপ বেড়েছে চাকরিজীবীদের ওপরে। এক্ষেত্রে আয় বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করতে হবে অর্থমন্ত্রীকে। একদিকে ট্যাক্সে ছাড় অন্যদিকে আয় বাড়িয়ে অর্থনীতিকে গতি করা, এই দুই কাজ একসঙ্গে কীভাবে করেন কিংবা করতে পারেন, নির্মলা সীতারমন সেটাই দেখার।

কৃষকদের আয় দ্বিগুণ করা

কৃষকদের আয় দ্বিগুণ করা

সরকার কৃষক বিক্ষোভের কারণে তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিয়েছে। যদিও সরকারের লক্ষ্য হল কৃষকদের আয়কে দ্বিগুণ করা। ফলে কেন্দ্রীয় সরকার কৃষকদের নিয়ে কী ঘোষণা করে তার দিকেই সবার নজর থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, কৃষকদের জন্য বাড়তি সুবিধার ঘোষণার সঙ্গে কৃষক সম্মাননিধিতে বরাদ্দ বাড়ানো হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+