গত বছরের তুলনায় বাড়ল মূলধন ব্যয়, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর দিশা দেখছেন শিল্পপতিরা

২০২২-২৩ অর্থবর্ষের জন্য ৭ লক্ষ ৫০ হাজার কোটি টাকা রাখা হয়েছে মূলধন ব্যয় হিসেবে। মঙ্গলবার সাধারণ বাজেট পেশ করতে গিয়ে এমন প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গত অর্থবর্ষের তুলনায় যা অনেকটাই বেশি। মূলধন ব্যয় বাড়া

২০২২-২৩ অর্থবর্ষের জন্য ৭ লক্ষ ৫০ হাজার কোটি টাকা রাখা হয়েছে মূলধন ব্যয় হিসেবে। মঙ্গলবার সাধারণ বাজেট পেশ করতে গিয়ে এমন প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গত অর্থবর্ষের তুলনায় যা অনেকটাই বেশি। মূলধন ব্যয় বাড়ানো হয়েছে ৩৫.৪ শতাংশ।

অর্থনীতি ঘুরে দাঁড়ানোর দিশা দেখছেন শিল্পপতিরা

সীতারমণ জানিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে মূলধন ব্যয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১০.৬৮ লক্ষ কোটি টাকা, যা মোট জিডিপির ৪.১ শতাংশ। ২০২১-২২ অর্থবর্ষে যেখানে মূলধন খরচ হয়েছিল ৮.৪ লক্ষ কোটি টাকা, সেখানে এবার সেই পরিমান বাড়তে চলেছে ২৭ শতাংশ। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি কার্যত মুখ থুবড়ে পড়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র। বাজেটে তারই প্রতিফলন দেখা গিয়েছে।

মনে করা হচ্ছে ২০২২-২৩ অর্থবর্ষে মূলধন ব্যয় বাড়িয়ে বিনিয়োগের ক্ষেত্রে সামঞ্জস্য রাখার চেষ্টা চালাচ্ছে অর্থ মন্ত্রক। কেন্দ্রের এই সিদ্ধান্তে একদিকে, উপকৃত হবে বেসরকারি সংস্থাগুলি। পরিকাঠামো নির্মাণ সংক্রান্ত প্রকল্পে অংশ নিতে পারবে সংস্থাগুলি। পাশাপাশি, নতুন রেলপথ, সড় পথ তৈরির ক্ষেত্রেও পা বাড়াবে তারা।

এ ছাড়া ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার মতো প্রজেক্টেও কাজ এগোবে। পানীয় জলের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে ৬০ হীজীর কোটি টাকা ও ঘর তৈরির ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ৫৮ হাজার কোটি টাকা। মূলধন ব্যয় বাড়ানো হলে উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষকদেরও পরিকাঠামোগত উন্নয়নের সুফল মিলবে।

শিল্পপতিরা মূলধন ব্যয় বাড়ানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, মূলধন ব্যয় বাড়লে কোভিড পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়াত পারবে অর্থনীতি।

উল্লেখ্য, একগুচ্ছ বিষয়কে মাথায় রেখে এদিন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মুল পাঁচ রাজ্যের ভোট তাঁর কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে মূল্যবৃদ্ধি নিয়েও বড়সড় বাজেটে নির্মলা ঘোষণা করতে পারেন বলে মনে করা হয়েছিল। কিন্তু সেভাবে কোনও কিছু ঘোষণা করা হয়নি।

বিরোধীদের মতে, এদিনের নির্মলার বাজেট এককথায় দিশাহীন। ইতিমধ্যে এই বাজেটকে শূন্যের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুদ্রাস্ফীতি ঠেকাতে কিংবা বেকার যুবক- যুবতীদের জন্যে কোন দিশা নেই বলেও মন্তব্য তাঁর। যদিও এবারের বাজেট আগামী ২৫ বছরের জন্য ব্লুপ্রিন্ট তৈরি করবে।

সংসদে বাজেট পেশ (Union Budget 2022) করতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (nirmala sitharaman)। এবারের বাজেট ৭৫ বছরের ভারতকে ১০০-র দিকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন তিনি। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের দাবি এই বাজেট ভারতকে আত্মনির্ভর করে তুলবে। ভালো এবং সুনির্দিষ্ট বাজেট বলেও ব্যাখ্যা কেন্দ্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+