Budget 2017 : সমস্ত খবর একঝলকে জেনে নিন এখান থেকে

Budget 2017 : সমস্ত খবর একঝলকে জেনে নিন এখান থেকে।

রাজ্যে রেলের জন্য বরাদ্দ বাড়ল এবার বাজেটে। প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবার। কিন্তু সেই বরাদ্দ কোন খাতে খরচ হবে, তা নিয়ে কোনও নির্দিষ্ট দিশা নেই বাজেট বক্তৃতায়। বংলার মানুষকে এটা জেনেই ক্ষান্ত থাকতে হচ্ছে বাংলার জন্যও বেড়েছে রেলের বরাদ্দ। এক লাফে আড়াই হাজার কোটি টাকা বৃদ্ধি উপকৃতই হবে বাংলার রেল। সেই বরাদ্দ টাকা কোন প্রকল্পে খরচ হবে তা অবশ্য নির্দিষ্ট করে বলা নেই বাজেটে।

স্বাধীনতার পর থেকে ভারতের মোট ২৫ জন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ সামলেছেন। এর মধ্যে মোরারজী দেশাই সবচেয়ে বেশি মোট ১০ বার অর্থমন্ত্রী হিসাবে কেন্দ্রীয় বাজেট পেশ করেন। এরপরে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়, পি চিদাম্বরম, যশবন্ত সিনহা, ওয়াই বি চহ্বন, সিডি দেশমুখ ৭ বার করে বাজেট পেশ করেছেন।

পাঁচ রাজ্য ভোটের দিকে চেয়ে জনমোহিনী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আয়করে ছাড় থেকে শুরু করে দারিদ্র দূরকরণে জোর দেওয়া হল ঠিকই, কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বাজেট চূড়ান্ত হতাশজনক বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই বাজেটকে গ্রামমুখী বাজেট বলেও ব্যাখ্যা করেছেন অনেকে। এই বাজেটে যেমন গরিবকে রেহাই দেওয়া হয়েছে, ধনীদের দাওয়াই রয়েছে বাজেটে! শাসক বিজেপির পক্ষে এই বাজেটকে স্বপ্নপূরণের বাজেট বলে ব্যাখ্যা করলেও, বিরোধীরা বলছেন এই বাজেটে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কিছু নেই।

কেন্দ্রীয় সাধারণ বাজেটে খুশি সোনা ব্যবসায়ীরা। তাঁদের মতে বাজেটে ঘোষিত ডিজিটালাইজেশন সোনা সংক্রান্ত ক্ষেত্রকে বাড়তি সুবিধা দেবে। পাশাপাশি বাড়বে সোনার বিক্রয়।

ডিজিটাল পেমেন্ট বা ক্যাশলেস ইকোনমি নিয়ে সরকার প্রথম থেকেই প্রচার করছে। নোট বাতিলের সিদ্ধান্তের পর কালো টাকা নিয়ন্ত্রণ করতে নদগ লেনদেনে নিয়ন্ত্রণ আনতে চাই সরকার। প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণে ডিজিটাল পেমেন্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।

এবারের বাজেটে মোট বরাদ্দ ধরা হয়েছে ২১.৪৭ লক্ষ কোটি টাকা। কৃষি, শিল্প থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, মহিলা, শিশু কল্যাণ, পিছিয়ে পড়া অংশের উন্নয়ন, বাড়ি তৈরি করে দেওয়া সহ একাধিক খাতে এবছরে বরাদ্দ ধরেছে কেন্দ্র সরকার। কোন কোন মূল খাতে এবারের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে তা জেনে নেওয়া যাক একনজরে।

নোটবাতিলের সিদ্ধান্তের পর এবারের কেন্দ্রীয় বাজেটের দিকে নজর ছিল সকলের। বিভিন্ন ক্ষেত্রে, দেশের বহু পরিষেবার বিভিন্ন খাতেই আজ ব্যায় বরাদ্দের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। দেশের নারী ও শিশুকল্যাণ খাতে কী কী কর্মসূচি ঘোষিত হল ,কতটা ব্যায় বরাদ্দ হল দেখে নেওয়া যাক এক নজরে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এদিন ২০১৭-২০১৮ অর্থবর্ষের পূর্ণাঙ্গ সাধারণ বাজেট পেশ করলেন। এই বছর প্রথমবার রেল বাজেট আলাদাভাবে পেশ হল না। ৯২ বছরের প্রথা ভেঙে সাধারণ বাজেটের মধ্যেই রেল বাজেটকে মিলিয়ে দিয়ে পেশ করা হল।

২০১৭-১৮ আর্থিক বছরের সাধারণ বাজেটে আজ চিরাচরিত প্রথা ভেঙে, দেশে প্রথমবার রেল ও অর্থ বিষয়ক বাজেট একসঙ্গে পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। গত ৮ ই নভেম্বর দেশের প্রধানমন্ত্রীর নোট বাতিলের ঘোষণার পর এবার এই সাধারণ বাজেটকে ঘিরে নজর ছিল সবার। এদিকে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেট পেশের পর , কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সাংসদ ই আহমেদের মৃত্যুর জেরে প্রাথমিকভাবে আজ, বুধবার বাজেট পেশে খানিকটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল ঠিকই কিন্তু শেষমেষ যথাসময়েই পেশ হল কেন্দ্রীয় বাজেট।

এবারের কেন্দ্রীয় বাজেটে আয়করের ঊর্ধ্বসীমা নিয়ে যেমন নতুন প্রস্তাব রাখা হয়েছে তেমনই করছাড়ের নতুন ঘোষণা করেছে কেন্দ্র। ছোট ও মাঝারি কোম্পানিগুলিকে আরও বেশি করে সুযোগ করে দিতে নানা সুবিধার কথা বলা হয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক দলগুলির অনুদান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এবারের ২০১৭-১৮ আর্থিক বর্ষের বাজেট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি উঠে আসছে সেগুলি দেখে নেওয়া যাক একনজরে।

পেশ হল এবছরের সাধারণ বাজেট। ২০১৭-১৮ সালের এই বাজেটের মধ্যেই রেল বাজেট অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিন বাজেট পেশের সময়ে ডিজিটাল লেনদেনের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া আয়করের সীমা না বাড়িয়ে তাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। কৃষক, গরিব, পিছিয়ে পড়া তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অংশের উপরেই এবারের বাজেটে ফোকাস করেছে কেন্দ্র সরকার। যা আগে এতটা হারে করা হয়নি বলে দাবি করা হচ্ছে।

বিতর্কিত বাজেট আরও বিতর্কিত। বসন্ত পঞ্চমীর দিন অর্থাৎ বুধবার কেন্দ্রীয় বাজেট নিয়ে এই টুইট প্রতিক্রিয়া জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ টালবাহানার পর প্রবীণ সাংসদ ই আহমেদের মৃত্যুর পরও এদিন বাজেট পেশ হওয়া প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে এই টুইট করেন। বলেন, এবারের বাজেট পেশ তো বিতর্কিত ছিলই, তা আরও বিতর্কিত হল আজ।

সারা দেশে মাত্র ১ লক্ষ ৭২ হাজার মানুষের ঘোষিত রোজগার ৫০ লক্ষ টাকার বেশি। তবে মাঝের সময়ে ১.২ কোটি গাড়ি কেনা হয়েছে। ২ কোটি মানুষ বিদেশে কাজের সূত্রে অথবা ঘুরতে গিয়েছেন। ফলে দেশে প্রচুর মানুষ এণন রয়েছেন যারা সক্ষম হলেও আয়কর দেন না। এমন মানুষদের বিরুদ্ধে সরকার অভিযান চালিয়ে যাবে বলে বাজেট পেশের সময়ে অঙ্গীকার করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এর পাশাপাশি আয়কর সংক্রান্ত যে ঘোষণাগুলি তিনি করেছেন সেগুলি জেনে নেওয়া যাক।

কেন্দ্রীয় বাজেট ২০১৭ : রেলের সুরক্ষাই প্রাধান্য পাবে রেল বাজেটে

দেশে একের পর এর ট্রেন লাইনচ্যূত হয়ে দুর্ঘটনার ঘটনা ঘটেই চলেছে। একের পর এক এই ধরণের দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ গিয়েছে। তাই এবারের বাজেটে রেলের সুরক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Demonetisation এর কী প্রভাব পড়বে Budget 2017 এর উপরে?

সরকারের দাবি ছিল নোট বাতিলের ঘটনা দুর্নীতি, কালো টাকা, জঙ্গিদের হাতে টাকা পৌঁছনো, জাল নোটর কারবারের মতো বিষয়কে এক ঝটকায় কমিয়ে আনবে। এর পাশাপাশি দেশের একটা বড় অংশকে আয়করের আওতায় নিয়ে আসবে। তবে নোট বাতিলের মতো ঘটনা এবারের সাধারণ বাজেটে কী প্রভাব ফেলবে তা জেনে নিন।

Budget 2017 : সমস্ত খবর একঝলকে জেনে নিন এখান থেকে

নোটবাতিলের সিদ্ধান্তের পর এবারের কেন্দ্রীয় বাজেটের দিকে নজর ছিল সকলের। বিভিন্ন ক্ষেত্রে, দেশের বহু পরিষেবার বিভিন্ন খাতেই আজ ব্যায় বরাদ্দের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। দেশের নারী ও শিশু কল্যাণ খাতে কী কী কর্মসূচি ঘোষিত হল ,কতটা ব্যয় বরাদ্দ হল দেখে নেওয়া যাক এক নজরে।

২০১৭-১৮ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলী বলেন, কর্মসংস্থান গড়ে তোলাই সরকারের বড় লক্ষ্য। সেদিকে নজর রেখে কীকী বরাদ্দ হল কর্মসংস্থান ক্ষেত্রে, দেখে নেওয়া যাক এজনজরে।

অন্যান্য সমস্ত ক্ষেত্রের মতো প্রতিরক্ষা ক্ষেত্রেও বেশ কিছু ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সাধারণ বাজেটে। কী কী ঘোষণা করা হল দেখেনিন একনজরে।

নোট বাতিল বা ডিমনিটাইজেশনের পর এই প্রথম সাধারণ বাজেট পেশ করল সরকার। স্বাভাবিকভাবেই বাজেটে নোট বাতিল প্রসঙ্গ যে জায়গা পাবে তা আগে থেকেই বোঝা গিয়েছিল।

এদিন বাজেটে পেশের সময় নোট বাতিল নিয়ে যা যা বললেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, তা দেখে নেওয়া যাক একনজরে।

রেলের সুরক্ষায় বেশি জোর দেওয়া হয়েছে। তবে বড় কোনও ঘোষণাই করা হয়নি রেলের বাজেটে। রেলের হৃত গৌরব ফিরিয়ে আনতে সরকার প্রচেষ্টা চালাবে। এর জন্য বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

কোন কারণে Budget 2017 বাকী সবকটির থেকে আলাদা? জেনে নিন

শুধু আয়করের সীমা বাড়ানো ও নানা প্রকল্পের প্রতিশ্রুতিতেই এবারের বাজেট সীমাবদ্ধ নয়। অন্য সব বছরের বাজেট থেকে এবারের বাজেট আলাদা। কীভাবে তা জেনে নিন একনজরে।

Demonetisation নিয়ে কী মতামত জানাল ইকোনমিক সার্ভে রিপোর্ট?

২০১৭ সালের মার্চের মধ্যে নগদের যোগান স্বাভাবিক হয়ে গেলে ভারতীয় অর্থনীতি পুরনো ছন্দে ফিরে আসবে। ইকোনমিক সার্ভে রিপোর্ট বলছে, নোট বাতিলের ঘটনায় স্বল্পমেয়াদি ভোগান্তির পাশাপাশি দীর্ঘমেয়াদি লাভের সম্ভাবনাও রয়েছে।

সংসদে বাজেট অধিবেশনের মাঝে ইকোনমিক সার্ভে রিপোর্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সাধারণ বাজেট পেশের আগের দিন পেশ হওয়া এই রিপোর্ট অর্থনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ। কী রয়েছে এই রিপোর্টে তা জেনে নেওয়া যাক একনজরে।

বাজেট অধিবেশনের শুরুতে প্রথা মেনে এদিন ভাষণ দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বুধবার সাধারণ বাজেট ও রেল বাজেট একসঙ্গে পেশ হবে। স্বাধীনতার একবছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ঘটতে চলেছে। তার আগে এদিন বাজেটের সংক্ষিপ্তসার শোনা গেল রাষ্ট্রপতির ভাষণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+