Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই প্রকল্পের অধীনে সরকার প্রতিমাসে তিন হাজার টাকা পেনশন দেয়, কীভাবে আবেদন করবেন

বিভিন্ন বয়সের মানুষের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে। যার সুফল পেয়ে থাকেন, বিভিন্ন বয়সের মানুষ। সরকারের বিভিন্ন ধরনের পেনশন প্রকল্পও রয়েছে। শ্রমিক শ্রেণির জন্য আলাদা করে পেনশন প্রকল্প রয়েছে।

যখন মানুষ কাজ করতে পারে না, সেই সময় আয় নিয়ে মানুষ চিন্তু করতে থাকে। ভারত সরকারের এমন একটি স্কিম রয়েছে, য়েখানে শ্রমিকদের পেনশন দেওয়ার বন্দোবস্ত রয়েছে।

pm shram yogi mandhan yojana

পিএম শ্রম যোগী মানধন যোজনা
এই প্রকল্পের অধীনে ভারত সরকার অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের পেনশন হিসেবে প্রতিমাসে তিন হাজার টকা করে দিয়ে থাকে। একনজরে দেখে নেওয়া যাক এই স্কিমের বিস্তারিত, সেখান থেকে শ্রমিকরা কীভাবে উপকৃত হয়ে থাকেন।

২০১৯-এ প্রকল্পের শুরু
২০১৯ সালে মোদী সরকার প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা শুরু করে। এই প্রকল্পের অধীনে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের প্রতিমাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হয়। এই পেনশন পেতে গেলে শ্রমিকদের প্রতিমাসে টাকা দিতে হয়। শ্রমিকরা প্রতিমাসে যত টাকা করে দেন, সরকারও সেই পরিমাণ টাকা জমা রাখে। উদাহরণ স্বরূপ কেনও শ্রমিক যদি প্রতিমাসে একএশা টাকা রাখেন, তাহলে সরকারও একশো টাকা জমা করে।

কারা এই প্রকল্পের সুবিধা পান
কর্মীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলে তাঁরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। ষাট বছর বয়স পর্যন্ত এই প্রকল্পের জন্য টাকা জমা দেওয়া যায়। তার ভিত্তিতে ৬০ বছর বয়সের পরে সরকার প্রতিমাসে পেনশন দিয়ে থাকে।
এই প্রকল্পের অধীনে রাস্তার পাশের দোকানদার থেকে শুরু করে মুচি, ধোপা, দর্জি, রিক্সাচালক, প্লাম্বার, চালকরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

আবেদন করবেন কীভাবে?
এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://labour.gov.in/pm-sym-তে যেতে হবে। এছাড়া আবেদনকারী বাড়ির কাছের সাইবার ক্যাফেতে গিয়েও নাম নথিভুক্ত করতে পারেন। আবেদনের সময় আবেদনকারীকে আধার কার্ড থেকে শুরু করে সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কিত নথি জমা করতে হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+