Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাত্র ১০০ টাকায় ৫০০ কিলোমিটার ছুটবে এই Electric Scooter! তাও আবার এই দামে? কীভাবে দিচ্ছে সংস্থা?

Ultraviolette Tesseract Electric Scooter: ইলেকট্রিক স্কুটারের দুনিয়ার বিপ্লব। উন্নত প্রযুক্তির প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Ultraviolette। গত কয়েকদিন ধরেই সংস্থার একটি ছবি ঘিরে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। Ultraviolette এর নতুন ই-স্কুটার "Tesseract" লঞ্চ করল।

একাধিক অ্যাডভান্সড ফিচার এতে দেওয়া আছে। সংস্থার দাবি, Ultraviolette Tesseract Electric Scooter টি মাত্র ১০০ টাকা খরচে 500km পর্যন্ত ছুটবে। এক নজরে জেনে নিন নয়া এই ইলেকট্রিক স্কুটারের খুঁটিনাটি তথ্য-

Ultraviolette Tesseract Electric Scooter

Ultraviolette Tesseract Electric Scooter: দাম

Ultraviolette এই প্রথম ভারতের মাটিতে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। Ultraviolette Tesseract Electric Scooter টির দাম সংস্থা রেখেছে মাত্র ১ লাখ ২০ হাজার টাকা (এক্স শোরুম প্রাইস)। স্পেশাল অফার হিসাবে এই দামে সংস্থা ই-স্কুটারটি লঞ্চ করল। সংস্থার ঘোষণা অনুযায়ী প্রথম ১০ হাজার গ্রাহককে সংস্থা এই দামে Tesseract বিক্রি করবে। এরপর এর এক্স শোরুম প্রাইস হবে 1.45 লাখ টাকা।

Ultraviolette Tesseract Electric Scooter: রেঞ্জ 261km

Ultraviolette Tesseract একবার ফুল চার্জ দিলে 261 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে বলে দাবি সংস্থার। যা কিনা IDC ক্লেইমড রেঞ্জ বলে দাবি। নয়া এই ইলেকট্রিক স্কুটারে 20 hp পাওয়ার দিতে পারে এমন ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। সংস্থার দাবি, নয়া Ultraviolette Tesseract Electric Scooter টি 2.9 সেকেন্ডে মাত্র 0 থেকে 60 kmph পর্যন্ত গতি নিতে পারবে এবং ছুটতে পারবে বলে দাবি। প্রতি ঘণ্টায় গতি 125 কিলোমিটার।

Ultraviolette Tesseract Electric Scooter: ডিজাইন এবং ফিচার

Ultraviolette Tesseract ইলেকট্রিক স্কুটারটি ডিজাইন একেবারে আলাদা। ফাইটার জেটে (Electric Scooter) থেকে অনুপ্রাণিত হয়ে এই স্কুটারের ডিজাইন করা হয়েছে। ফ্লোটিং DRL এবং ডুয়েল LED প্রোজেক্টার হ্যাডল্যাম্প ব্যবহার করা হয়েছে। গ্রাহকরা একাধিক আকর্ষণীয় রঙে এই ই-স্কুটার কিনতে পারবেন। এছাড়াও একাধিক ফিচার যোগ করা আছে। যেমন নয়া Tesseract এ উইন্ডস্ক্রিন, 7-ইঞ্চির TFT টাচস্ক্রিন, 34- লিটার আন্ডারসিট, ব্লাইন্ড স্পট মনিটারিং, ওভারটেক অ্যালার্ট, লেন চেঞ্জ আযসিস্ট সহ আপডেট ফিচার আছে।

ভারতের মাটিতে বাড়ছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। আর সেই চাহিদা নয়া Tesseract Electric Scooter টি অনেকটাই মেটাতে পারবে বলে Ultraviolette এর। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তো ঝড় তুলবে বলেই আশা। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটে ভালোভাবে জেনে নিতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+