এক লাখ টাকারও কম, এক লিটার তেলে Honda NPF125 ছুটবে ৫০ কিমি! টক্কর হবে TVS NTorq 125 এর সঙ্গে
TVS NTorq 125 Vs Honda NPF125: বিশ্বের অন্যতম বড় টু-হুইলার মার্কেট ভারতে! রয়েছে বিপুল চাহিদা। আর এই চাহিদার কথা মাথায় রেখে নয়া 125 cc এর স্কুটার আনতে চলেছে Honda। যা খবর, নতুন মডেলের নাম হতে পারে Honda NPF125। শুধু তাই নয়, আগামী কয়েক মাসের মধ্যেই বেশ কয়েকটি ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করার প্ল্যান করেছে Honda।
তবে Honda NPF125 ভারতের বাজারে থাকা TVS NTorq 125 স্কুটারটিকে জোর টক্কর দেবে। মনে করা হচ্ছে নিয়া স্কুটার 125 cc এর হবে। Honda-র সবথেকে বিক্রিত স্কুটার হল Activa 125। যা মূলত ফ্যামেলি ক্লাসের কথা মাথায় রেখেই সংস্থা তৈরি করেছে।

কিন্তু তরুণ প্রজন্মের নজর কাড়বে এমন স্কুটার নেই। আর এই তরুণ প্রজন্মের পছন্দের কথা ভেবেই NPF125 স্কুটারটি ভারতের ভারতের লঞ্চ করতে পারে Honda। যাতে একাধিক নতুন ফিচার থাকতে পারে। দামও হতে পারে বাজেটফ্রেন্ডলি, এমনটাই দাবি এক সংবাদমাধ্যমের।
TVS NTorq 125 Vs Honda NPF125: ইঞ্জিন-পাওয়ার
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, Honda NPF 125 নয়া স্কুটারটিতে 124 cc এর সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন থাকতে পারে। যা কিনা 9.51 PS এবং 10 NM পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এছাড়াও এতে 5.7 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, Honda NPF125 এক লিটার তেলে ৫০ কিমি পর্যন্ত ছুটতে পারবে।
এতে১২ ইঞ্চির ফ্রন্ট টায়ার এবং ১০ ইঞ্চির টায়ার পিছনে দেওয়া হয়েছে। সিটের নীচে 14.3 লিটারের স্পেস দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, Honda NPF125 স্কুটারটিতে এন্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুজায়ি, Honda NPF125 স্কুটারটির দাম শুরু হতে পারে মাত্র ৯৫ হাজার টাকা থেকে।
TVS NTorq 125 Vs Honda NPF125: হবে জোর টক্কর
Honda NPF 125 স্কুটারটির সঙ্গে জোর টক্কর হবে TVS NTorq 125 এর সঙ্গে। এই স্কুটারটিও নতুন এবং তরুণ প্রজন্মের বেশ নজর কেড়েছে। স্পোর্টি স্কুটার এটি একটি। TVS NTorq 125 -এ 124.8cc এর সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 9.25bhp পাওয়ার এবং 10.5Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এতে CVT গিয়ারবক্সের সুবিধা পাইয়া যাবে।
- টপ স্পিড- 90kmph আছে।
- এক লিটার তেলে ছুটবে - 48.5 km (ARAI)
- ১২ ইঞ্চির টায়ার সহ একাধিক নতুন ফিচার আছে TVS NTorq-এ ।












Click it and Unblock the Notifications