Ntorq 125 Launched: TVS-এর এই স্কুটার বলে দেবে রাস্তা, ফোন না তুলেও বলা যাবে কথা
TVS Motor Ntorq 125 Launched: ভারতে স্কুটারের মার্কেটের বড় অংশ ধরে রেখেছে TVS Motor। অনেকেই সংস্থার স্ক্লুটার কেনার পরিকল্পনা করেন। আর সেই তালিকায় যদি আপনিও থাকেন তাহলে সেরা অপশন হতে পারে TVS NTORQ 125cc।
একেবারে নতুন ফিচার এবং রঙ নিয়ে ভারতের মার্কেটে লঞ্চ করেছে। Ntorq এর রেঞ্জেও টিভিএস বড় বদল এনেছে। লঞ্চ করেছ নতুন ভেরিয়েন্ট। যার মধ্যে একটি হক Ntorq 125 Standard এবং আরেকটি Race XP। এক নজরে রইল নয়া স্কুটারের খুঁটিনাটি তথ্য-

- TVS Motor Ntorq 125 Launched: দাম এবং রঙ-
TVS NTORQ 125 এবং NTORQ Race XP ভারতের বাজারে রয়েছে। এর এক্স শোরুম প্রাইস 86,871 টাকা এবং 97,501 টাকা। হারলেকুইন ব্লু এবং নারদো গ্রে সহ একাধিক রঙের অপশনে এই স্কুটার কিনতে পারবেন। ডিজাইন তরুণ প্রজন্মকে আকর্ষণ করবে এমন ভাবেই তৈরি করা হয়েছে। একেবারে নতুন জেনারেশনের স্মার্ট স্কুটার এটি।
- TVS Motor Ntorq 125 Launched: ইঞ্জিন এবং পাওয়ার-
Ntorq 125 Race XP ভেরিয়েন্টে 124.8cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 10.6bhp এবং 10.8Nm এর পাওয়ার দিতে সক্ষম। এই বেস মডেল 9.25bhp এবং 10.05Nm পর্যন্ত পাওয়ার দেয়। বাইকের রেস এডিশন ইঞ্জিন স্টার্ডাড ভেরিয়েন্টের থেকে অনেক বেশি পাওয়ার ফুল। TVS এর রেস XP তে দুটি রাইডিং মোড এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফাংশন দেওয়া হয়েছে। যা চমকে দেওয়ার মতো।
- TVS Motor Ntorq 125 Launched: একাধিক ফিচার-
Ntorq 125 স্কুটারে ৩০ টিরও বেশি ফার্স্ট ইন সেগমেন্ট ফিচার রয়েছে। সমস্ত ভেরিয়েন্টেই ব্লু-টুথ কানেকটিভিটির সঙ্গে ডেটা ইন্টিসেভ LCD কনসোল রয়েছে। TVS Motor Ntorq 125 -এ একেবারে আধুনিক টেলিস্কোপিক ফর্ক, মনোশক থেকে শুরু করে ১২-ইঞ্চির অ্যালয় হুইল, ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। টপ ভেরিয়েন্টে ডিস্ক ব্রেকের সুবিধা রয়েছে। Ntorq এর বেস ভেইয়েন্টের আন্ডার সিট প্যানেলে আপডেট করা হয়েছে।
- Yamaha Fascino 125 এর সঙ্গে টক্কর -
Fascino 125, Yamaha এর সবথেকে স্টাইলিশ স্কুটার। শক্তিশালী ইঞ্জিন সহ একাধিক ফিচার রয়েছ এতে। Yamaha Fascino 125 এ 125cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 8.2 PS পাওয়ার এবং 10.3Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। TVS Motor Ntorq 125 (Launched) এর সঙ্গে টক্কর হবে Yamaha Fascino 125।












Click it and Unblock the Notifications