TVS Jupiter CNG: বাজারে আসছে টিভিএস জুপিটার সিএনজি ভেরিয়েন্ট, দাম জানেন কত?
TVS Jupiter CNG: সম্প্রতি ভারতের বাজারে বিশ্বের প্রথম CNG বাইক Freedom 125 লঞ্চ করেছে। এরপর থেকেই টু-হুইলার লাভার্সদের মধ্যে হৈচৈ পড়ে গিয়েছে। কিন্তু এই সেগমেন্টে খুব শীঘ্রই গ্যান্ড এন্ট্রি হতে চলেছে TVS Jupiter CNG-এর।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, খুব শীঘ্রই TVS প্রথম CNG স্কুটার Jupiter লঞ্চ করতে চলেছে। এমনকি সেই স্কুটারের টেস্টিংও শুরু হয়ে গিয়েছে বলে খবর। এক নজরে দেখে নিন TVS Jupiter CNG স্কুটারের যাবতীয় খুঁটিনাটি তথ্য-

TVS Jupiter CNG: বিশ্বের প্রথম CNG স্কুটার
সোর্স অনুযায়ী, TVS প্রথম CNG স্কুটারের টেস্টিং শুরু করে দিয়েছে। যার কোড নেম 'U740' হবে। TVS Jupiter স্কুটারটিতে দুটি CNG ট্যাঙ্ক থাকতে পারে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে সংস্থা কিছু জানায়নি। তবে ফন্ট গ্লোব বক্সে তা থাকতে। অন্যদিকে এই স্কুটারটি 125cc হতে পারে বলে খবর।
TVS Jupiter CNG: Bio- Fuel অপশন-
CNG বাইক Freedom 125 এর মতো TVS Jupiter CNG -তে পেট্রোল এবং সিএনজি অপশন থাকতে পারে। এমনকি পেট্রোল এবং সিএনজিতে সুইচ করার জন্য আধুনিক সুবিধা টিভিএস জুপিটারে থাকতে পারে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। মোট রেঞ্জ খুব একটা খারাপ হবে না। বাজাজের সিএনজি বাইকের মতোই এই স্কুটারও সাশ্রয়ী হবে বলে মনে করা হচ্ছে। খরচ এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেবে বলেও আশা।
TVS Jupiter CNG: কবে হবে লঞ্চ-
TVS Jupiter CNG কবে লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়। তবে এই বছরের শেষে কিংবা আগামী বছর অর্থাৎ ২০২৫ এর শুরুতেই নয়া এই স্কুটার লঞ্চ করতে পারে সংস্থা। রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এটি লঞ্চ করতে দেরি করবে না, বর্তমানে Jupiter CNG নিয়ে টেস্টিং শুরু করেছে টিভিএস। কড়া টেস্টিং চলছে। আর সেখানে পাশ করলেই বাজারে চলে আসবে এই বাইক।
মনে করা হচ্ছে TVS Jupiter CNG স্কুটারে বড় বদল দেখা যেতে পারে। দামের বিষয়ে যদিও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে সংস্থার দাবি, প্রত্যেক মাসে ১০০০ CNG স্কুটার বিক্রি করা হবে।












Click it and Unblock the Notifications