Kolkata Price: ইলেকট্রিক স্কুটারে Alexa! মুখের একবার বার্তাই সব! কলকাতায় TVS iQube এর দাম জানেন?

TVS iQube Kolkata Price: ইলেকট্রিক ভেইক্যালের চাহিদা ক্রমশ বাড়ছে ভারতের বাজারে। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে বৃহত সংস্থাগুলি বিভিন্ন রেঞ্জ এবং ফিচার ই বাইক এবং ই স্কুটার লঞ্চ করছে। আর এই তালিকায় অনেকটাই TVS। সংস্থা একাধিক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে গত এক বছরে। আগামী বছরও আরও কয়েকটি TVS Electric স্কুটার লঞ্চ করার কথা আছে।

তবে TVS এর অন্যতম বিক্রিত স্কুটার iQube ইতিমধ্যে নজর কেড়েছে। ব্যাটারি, ফিচার সব দিক থেকেই সেরা TVS Electric iQube। গত কয়েকমাস আগে বেস এবং টপ ভেরিয়েন্ট লঞ্চ করেছে। সংস্থার দাবি, iQube ST 17 ভেরিয়েন্টে সবথেকে বড় ব্যাটারি দেওয়া হয়েছে (TVS iQube Kolkata Price)।

TVS iQube

  • TVS iQube Kolkata Price: একাধিক ভেরিয়েন্ট

iQube ইলেকট্রিক স্কুটারে বেস ভেরিয়েন্ট iQube 09 থেকে শুরু হয়। এছাড়াও iQube 12, iQube S, iQube ST 12 এবং iQube ST 17 সহ মোট পাঁচটি ভেরিয়েন্ট দেওয়া হয়েছে।

  • TVS iQube Kolkata Price: বেস ভ্যারিয়েন্টে কি ফিচার থাকবে

সংস্থার বেস মডেল iQube 09 এ সংস্থা 2.2 kWh এর শক্তিশালী ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যার টপ স্পিড 75 কিমি/প্রতি ঘণ্টা। সিঙ্গল চার্জে ৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে TVS iQube 09। মাত্র ২ ঘণ্টায় ৮০ শতাংশ ফুল চার্জ হতে পারে ব্যাটারি। এতে ৫ ইঞ্চির TFT স্ক্রিন, টার্ন ওয় টার্ন নেভিগেশন, থেফট অ্যালার্ট সহ একাধিক আপডেটেড ফিচার দেওয়া হয়েছে।

  • TVS iQube Kolkata Price: iQube ST সিরিজে কি রয়েছে?

সংস্থার দাবি, iQube ST ইতিমধ্যে বাজারে লঞ্চ করে গিয়েছে। ST 12 এ সংস্থা 3.4 kWh এর ক্ষমতা সম্পন্ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। অন্যদিকে ST 17 ভেরিয়েন্টে 5.1 kWh এর ক্ষমতাসম্পন্ন ব্যটারি দেওয়া হয়েছে। বাজারে অফার করা হয়েছে সবচেয়ে বড় ব্যাটারি প্যাক। এই সিরিজে TFT ডিসপ্লে, ডিজিটাল ডকুমেন্ট স্টোরেজ, টায়ার প্রেশার মনিটারিং সিস্টেম (TPMS) এবং Alexa ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো ফিচার দেওয়া হয়েছে।

সংস্থার দাবি, TVS iQube ST 17 সিঙ্গল চার্জে 150 কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ দেবে। এর ব্যাটারি মাত্র ৪ ঘন্টায় শূন্য থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হওয়ার সুযোগ আছে। TVS iQube ST 17 এর টপ স্পিড প্রতি ঘণ্টায় ৮২ কিমি।

  • TVS iQube Kolkata Price: দাম

TVS iQube এর বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ৯৪ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে বড় ব্যাটারি প্যাকের দাম পড়বে 1.85 লাখ টাকা। অন্যদিকে কলকাতায় এই ইলেকট্রিক স্কুটারের দাম পড়বে 1.56 থেকে 1.85 লাখ টাকা। এই তথ্য bikedekho.com থেকে নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+