Triumph Scrambler 1200 নাকি Harley-Davidson Iron 883, কোন বাইকটি সস্তা হবে? ফিচারই বা কি রয়েছে?
Triumph Scrambler 1200 Vs Harley-Davidson Iron 883: Scrambler 400x ভারতের বাজারে লঞ্চ করে কার্যত ধামাকা ফেলে দেয় Triumph মোটরসাইকেল। সম্প্রতি ভারতের অটো বাজারে লঞ্চ করেছে Triumph Scrambler 1200। তবে এই বাইক মধ্যবিত্তের আয়ত্তের অনেকটাই বাইরে। এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে 11.83 লাখ টাকা থেকে।
ভারতের রাস্তায় Triumph Scrambler 1200 আগামীদিনে Harley-Davidson Iron 883 এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিশেষ করে দামের ক্ষেত্রে তো বটেই। Iron 883 এর এক্স-শোরুম প্রাইস 11.97 লাখ টাকা। একনজরে দেখে নিন (Triumph Scrambler 1200 Vs Harley-Davidson Iron 883) ফিচার এবং স্পেসিফিকেশন-

- Triumph Scrambler 1200 Vs Harley-Davidson Iron 883: ডিজাইন এবং ফিচার
Triumph Scrambler 1200 একেবারে নতুন ডিজাইনে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। রাইডারদের পছন্দের কথা ভেবে একাধিক নতুন রঙে বাইকটি নিয়ে আসা হয়েছে। রয়েছে স্যাফায়ার ব্ল্যাক, কার্নিভাল রেড এবং অ্যাশ গ্রে। এছাড়াও Triumph Scrambler 1200 ডিজিটাল ইনস্ট্রমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। যেখানে পাঁচটি রাইডিং মোড দেওয়া হয়েছে। ব্লু-টুথ কানেকটিভিটি থেকে শুরু করে একাধিক আধুনিক ফিচার দেওয়া হয়েছে বাইকটিতে।
- Triumph Scrambler 1200 Vs Harley-Davidson Iron 883: এক নজরে ইঞ্জিন
Triumph Scrambler 1200 খুব শীঘ্রই দেশের সমস্ত ডিলারের কাছে পাওয়া যাবে। বাইকে 270- ডিগ্রি ক্র্যাকে 1,200 সিসির প্যারালাল-টুইন ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 89 bhp এর পাওয়ার আউটপুট এবং 110 Nm টর্ক জেনারেট করতে পারে। দেওয়া হয়েছে 6-স্পিড গিয়ারবক্স। এছাড়াও, বাইকটিতে রাইড-বাই-ওয়্যার এবং ফুয়েল ইনজেকশনও রয়েছে। দীর্ঘ রাস্তায় রাইডারকে আরামদায়ক সফরের সুযোগ দেবে Triumph Scrambler 1200।
- Triumph Scrambler 1200 Vs Harley-Davidson Iron 883: বাইকের হার্ডওয়্যার
Triumph Scrambler 1200 -বাইকটিতে রাইডারের সুবিধার কথা ভেবে একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে অ্যাডজাস্টেবল সিট। যার উচ্চতা 820 মিমি থেকে 795 মিমি পর্যন্ত অ্যাডজাস্ট করা যাবে। এটি একটি টিউবুলার ফ্রেমে তৈরি করা হয়েছে। বাইকে 21 ইঞ্চির ফ্রন্ট এবং 17 ইঞ্চির রিয়র টিউবলেস স্পোক হুইল দেওয়া হয়েছে। সামনে 90/90 এবং পিছনবে 150/70 টায়ার দেওয়া হয়েছে।
- Harley-Davidson Iron 883 এর সঙ্গে টক্কর হবে?
Harley-Davidson Iron 883 এর দাম 11.83 লাখ টাকা হলেও কম ফিচার দিচ্ছে। ইঞ্জিন ক্যাপাসিটি মাত্র 883 cc। যেখানে Scrambler 1200 বাইকটিতে 1,200 সিসির প্যারালাল টুইন-ইঞ্জিন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই বাইকে একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছে। যা Davidson Iron 883 বাইকটিতে নেই প্রায়।












Click it and Unblock the Notifications