Triumph New 800cc Bike: গাড়ির সমান শক্তি, ৮০০ সিসির ইঞ্জিন! লম্বা সফর হবে আরও আরামদায়ক

Triumph New 800cc Bike: আগামী মাস অর্থাৎ নভেম্বরে গোয়া'তে EICMA 2024 শুরু হবে। এই ইভেন্টকে কেন্দ্র করে মুখিয়ে থাকেন গাড়ি বাইকপ্রেমীরা। বহু বাইক প্রস্তুতকারী সংস্থা এই ইভেন্টকে বেঁছে নেয় বাইক কিংবা স্কুটারের লঞ্চের জন্য। অন্যতম বৃহত বাইক প্রস্তুতকারী সংস্থা Triumph সম্প্রতি নতুন বাইকের ইঞ্জিনের একটি টিজার সামনে এনেছে।

একেবারে ঝড়ের গতিতে সেই ভিডিও ভাইরাল হচ্ছে এরপর থেকে। ভাইরাল হওয়া টিজারের ভিডিও'তে একেবারে নতুন একটি বাইকের ফুয়েল ট্যাংক দেখানো হচ্ছে। যার উপরে 800টি ব্যাজ লেখা আছে। তাতে স্পষ্ট Triumph নতুন একটি বাইক ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। একনজরে বাইকের খুঁটিনাটি (Triumph New 800cc Bike) তথ্য-

Triumph

  • Triumph New 800cc Bike: টিজার থেকে জানা যাচ্ছে...

EICMA 2024 ইভেন্টের আগে Triumph নতুন মডেলের (Triumph New 800cc Bike) একটি টিজার পোস্ট করেছে। এমনকি সংস্থার সোশ্যাল মিডিয়াতেও নতুন মডেলের একটি ইঞ্জিত দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে বাইকটির দ্বিতীয় ঝলক আগামী কয়েকদিনের মধ্যে আসতে পারে। তবে Triumph এর নতুন বাইকে শক্তিশালী ইঞ্জিন দেওয়া হতে পারে। থাকতে পারে 800cc এর ইঞ্জিন। তবে নয়া এই ইঞ্জিন আরও কমপ্যাক্ট করা হতে পারে। শুধু তাই নয়, নয়া এই বাইকে ব্যবহৃত ইঞ্জিন অনেক বেশি প্রযুক্তি নির্ভর হবে বলেও জানা যাচ্ছে।

  • Triumph New 800cc Bike: স্পোর্টি হবে ডিজাইন

Triumph New 800cc Bike এর ডিজাইন অনেকটাই স্পোর্টি হবে বলে মনে করা হচ্ছে। ট্যাঙ্ক অনেক বেশি বোল্ড এবং স্পোর্টি হবে বলে মনে করা হচ্ছে। নতুন প্রজন্মের কাছে বাইক অনেক বেশি আকর্ষণীয়। আর সে কথা মাথায় রেখে বাইকের ডিজাইন করা হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, একগুচ্ছ নতুন অ্যাডভান্সড ফিচার এই বাইকে থাকবে বলে দাবি সংস্থার। তবে এখনই তা প্রকাশ্যে আনতে নারাজ। সবটাই চমক রাখতে চায় সংস্থা।

  • Triumph New 800cc Bike: দাম

লম্বা দূরত্ব চালানোর জন্য Triumph নতুন (New) এই 800cc Bike লঞ্চ করছে। যাতে সফর হবে আরও আরামদায়ক। যদিও সংস্থার তরফে দামের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই বিষয়ে তথ্য দেওয়া হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+