Train Ticket Booking: টাকা বাঁচাতে কম ভাড়ার ট্রেনের টিকিট! দুরপাল্লা ও স্বল্প দূরত্বে কোন কৌশল অবলম্বন
Train Ticket Booking: টাকা বাঁচাতে কম ভাড়ার ট্রেনের টিকিট! দুরপাল্লা ও স্বল্প দূরত্বে কোন কৌশল অবলম্বন বিশ্বের সব থেকে বড় রেল নেটওয়ার্ক। আর দেশের মধ্যে যাতায়াতের সব থেকে বড় নেটওয়ার্ক। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথে যাতায়াত করেন। অন্যদিকে ট্রেনে ভ্রমণ করা খুব সহজ ও আরামদায়ক দীর্ঘ কিংবা স্বল্প, দুই দূরত্বের ক্ষেত্রেই।
একই সময়ে রেলের ভাড়া অন্য পরিবরণের তুলনায় যথেষ্টই কম। তার মধ্যেও সস্তায় রেলের টিকিট কেনা যেতে পারে, তা কীভাবে হতে পারে, একবার দেখে নেওয়া যাক।

রেলে বিভিন্ন ধরনের কোচ থাকে। তার মধ্যে রয়েছে এসি কোচ, স্লিপার কোচ এবং জেনারেল কোচ। অন্যদিকে এসি কোচও তিন ধরনের। ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি। এই তিন এসির ভাড়াতেও স্বাভাবিক কারণেই ফারাক রয়েছে। ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে সব থেকে বেশি ভাড়া ফার্স্ট এসিতে। এরপরেই সেকেন্ড এসির ভাড়া. তারপর থার্ড এসির ভাড়া।
এসির কোচের পরে ভাড়া কম স্লিপার কোচের। এসি কোচের তুলনায় স্লিপার কোচের ভাড়াও অনেকটাই কম হয়ে থাকে। সেই পরিস্থিতিতে যদি কোনও যাত্রী কম ভাড়ায় রিজার্ভেশন পেতে চান, তাহলে তিনি স্লিপার কোচ বেছে নিতে পারেন।
আবার ট্রেনে সব থেকে কম ভাড়া হল সাধারণ কোচের। এই কোচের পোশাকি নাম অসংরক্ষিত কোচ। টাকা বাঁচানোর উদ্দেশ্য নিয়ে যদি কেউ ট্রেনে ভ্রমণ করতে চান, তাহলে অসংরক্ষিত কোচের টিকিট কেটে টাকা বাঁচাতে পারেন।












Click it and Unblock the Notifications