এবার আর ২৮ দিন নয়, মিলবে ৩০ দিনের প্ল্যান! জিও-ভোডাফোন-সহ টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ Trai-এর
মোবাইল ফোনে এবার থেকে আর ২৮ দিন নয়, ৩০ দিনের প্ল্যানই পেতে চলেছেন সাধারণ মানুষ। ট্রাইয়ের (Trai) তরফে টেলিকম সংস্থাগুলিকে এব্যাপারে নির্দেশ দিয়ে বলা হয়েছে, তারা যেন, তারা যেন অন্তত একটি ট্যারিফ প্ল্যান (plan) ৩০ দিনে
মোবাইল ফোনে এবার থেকে আর ২৮ দিন নয়, ৩০ দিনের প্ল্যানই পেতে চলেছেন সাধারণ মানুষ। ট্রাইয়ের (Trai) তরফে টেলিকম সংস্থাগুলিকে এব্যাপারে নির্দেশ দিয়ে বলা হয়েছে, তারা যেন, তারা যেন অন্তত একটি ট্যারিফ প্ল্যান (plan) ৩০ দিনের করে। পাশাপাশি বলা হয়েছে পরিষেবা প্রদারকারী সংস্থাগুলির একটি কম্বো ভাউচার অফার যেন, প্রতি মাসের একই তারিখে রিচার্জ করা যায়।

১৯৯৯ সালে টেলি যোগাযোগ অর্ডারের পরিবর্তন
ট্রাইয়ের তরফে ৩০ দিনের প্ল্যানের ব্যাপারে ১৯৯৯ সালের নির্দেশের পরিবর্তনের কথা বলা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, প্রত্যেক টেলিকম সার্ভিস প্রোভাইডারের একটি প্ল্যান ভাউচার, একটি স্পেশাল ট্যারিফ ভাউচার এবং একটি কম্বো ভাউচারের ভ্যালিডিটি ৩০ দিনের হতে হবে।
সেখানে আরও বলা হয়েছে প্রত্যেকটি সার্ভিস প্রোভাইডারের একটি প্ল্যান ভাউচার, একটি স্পেশাল ট্যারিফ ভাউচার এবং একটি কম্বো ভাউচার প্রতিটি মাসের একটি দিনে রিনিউ করার ব্যবস্থা থাকতে হবে।

টেলিকম রেগুলারিটি অথরিটির ব্যাখ্যা
ট্রাই-এর তরফে বলা হয়েছে, তাদের এই পদক্ষেপ উপভোক্তা বান্ধব। এই সংশোধনী পদক্ষেপের ফলে টেলিকম গ্রাহকরা আরও বেশি উপযুক্ত বৈধতা এবং সময়কালের পরিষেবার অফারগুলি বেছে নিতে পারবেন। বিষয়টিতে গ্রাহকদের আরও বেশি করে ট্যারিফ সম্পর্কিত ব্যাপারে সাহায্য করবে।
গত বছরের মে মাসে ট্রাইয়ের তরফে একটি পরামর্শপত্র তৈরি করা হয়েছিল। সেখানে সবকটি পরিষেবা প্রদারকারী সংস্থাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা (Trai) বিষয়টিতে হস্তক্ষেপ করবে কিনা। ট্রাইয়ের তরফে জানানো হয়েছিল, তারা বহু অভিযোগ পেয়েছে। সেখানকার একটি অভিযোগ বলা হয়েছিল, গ্রাহকদের বছরে মাসিক প্ল্যান হিসেবে ১৩ বার রিচার্জ করাতে হয়। এইভাবেই তাদের প্রতারিত হতে হয় বলে অভিযোগ ছিল গ্রাহকদের।

পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি একমত নয়
পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাছে মতামত চাওয়া হলেও, তারা কোনওভাবেই বিষয়টি নিয়ে একমত নয় বলেই জানিয়েছে ট্রাই। বিভিন্ন কারণের কথা উল্লেখ করে পরিবেষা প্রদানকারী সংস্থাগুলি ট্রাইয়ের পদক্ষেপের বিরোধিতা করেছে।
ভোডাফোন আইডিয়ার তরফে বলা হয়েছে, ২৮, ৫৪ এূং ৮৪ দিনের বর্তমান প্ল্যানের পরিবর্তন করতে হলে বিলিং সাইকেলে অসুবিধা হবে। গ্রাহকদেরও সচেতন করতে হবে। অন্যদিকে রিলায়েন্স জিও ৩০ দিনের রিচার্জ চালু করতে সম্মত হয়েছে। তবে প্রযুক্তি কারণে প্রতিমাসে একই দিনে সমান টাকায় রিচার্জ সম্ভব নয় বলে জানিয়েছে তারা।

পাল্টা দাবি গ্রাহকদের
অন্যদিকে, কনজিউমার অ্যাডভোকেসি গ্রুপ, পরামর্শদাতা সংস্থা এবং গ্রাহকদের তরফে ৩০ দিনের ট্যারিফ কিংবা প্ল্যানের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি একটি মাসে রিচার্জ করলে, পরের মাসে যাতে সেই দিনেই রিচার্জ করা যায়, তার জন্যই জোর দেওয়া হয়।
নিয়ন্ত্রণকারী সংস্থার তরফে তাদের মতামত দেওয়ার সঙ্গে আন্তর্জাতিক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির প্ল্যান সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ব্রিটেনে ভোডাফোন এবং আমেরিকায় ভেরিজোনের মাসিক প্রিপেড প্ল্যান রয়েছে। তাই সেই ধরনের প্ল্যান কেন ভারতের গ্রাহকরা পাবেন না, তা নিয়েও প্রশ্ন করেছে ট্রাই।












Click it and Unblock the Notifications